Thursday, June 25, 2026

মিথ্যা.চার করছে ED-CBI! অভিযোগ তুলে মামলার হুঁশি.য়ারি কেজরিওয়ালের

Date:

Share post:

আবগারি দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব পাওয়ার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দিলেন দিল্লির (Delhi) মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। তাঁর অভিযোগ, কোনওরকম প্রমাণ না পেয়েই আদালতে মিথ্যাচার করছে ED-CBI।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodiya)। এই মুহূর্তে জেলবন্দি তিনি। এই মামলাতেই শুক্রবার কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে সিবিআই। রবিবার তাঁকে CBI দফতরে ডেকে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে জানিয়েছে, মদের লাইসেন্স দেওয়ার দুর্নীতিকাণ্ডে প্রাপ্ত ১০০ কোটি টাকা আম আদমি পার্টির গোয়ার ভোটপ্রচারে খরচ হয়েছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছে কেজরিওয়াল। তাঁর কথায়, এটা আদন্ত মিথ্যাচার। দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ, ধৃতদের উপর অত্যাচার চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আদালতেও তারা মনগড়া কাহিনী বলছে। গোয়ার (Goa) ভোট প্রচারে ১০০ কোটি টাকা আম আদমি পার্টি খরচ করেছে তার কোন প্রমাণ কেউ দেখাতে পারবে না।

সিবিআই আদালতে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের। এই অভিযোগ নিয়েই তিনি আদালতে মামলা করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন।

আরও পড়ুন:টলিপাড়ায় সুখবর! বাবা হচ্ছেন গৌরব, প্রকাশ্যে ঋদ্ধিমার বেবি বাম্পের ছবি

 

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...