Thursday, June 25, 2026

শ্রেয়াস আইয়রের পরিবর্ত বেছে নিল কেকেআর

Date:

Share post:

শ্রেয়াস আইয়রের পরিবর্ত বেছে নিল কলকাতা নাইট রাইডার্স। শ্রেয়াসের জায়গায় কেকেআর দলে যোগ দিলেন গুজরাতের ক্রিকেটার আর্য দেশাই। ২০ লক্ষ টাকায় তাঁকে দলে নিয়েছে কেকেআর। এমনটাই ঘোষণা করল কলকাতা। চোটের জন্য দলের বাইরেই থাকতে হচ্ছে শ্রেয়াসকে। তাঁর জায়গাতে এলেন গুজরাতের এই ক্রিকেটার। দুই ক্রিকেটার শাকিব আল হাসান এবং শ্রেয়াস আইয়ারের পরিবর্তে দুই ক্রিকেটারকে দলে নিয়ে নিয়েছে কেকেআর।শাকিবের জায়গায় এসেছেন জেসন রয়। শ্রেয়াসের জায়গায় এলেন আর্য দেশাই।

শাকিবদের আসা নিয়ে যথেষ্ট নাটক হয়েছে। শাকিব শেষ পর্যন্ত পারিবারিক কারণে ভারতে আসতে পারেননি। তবে লিটন দাস যোগ দিয়েছন কেকেআর-এ। যদিও এখনও একটাও ম্যাচ খেলতে পারেননি লিটন। দলেও সুযোগ পাননি।

তবে দুই অভিজ্ঞ ক্রিকেটারের আইপিএল-এর বাইরে চলে যাওয়ায় শুরু থেকেই কিছুটা চাপে ছিল কলকাতা। প্রথম ম্যাচে বৃষ্টির জন্য ৭ রানে হারলেও ঘরের মাঠে আরসিবি-র বিরুদ্ধ্বে দারুণ জয় পায় কেকেআর। তৃতীয় ম্যাচে শেষ ওভারে পাঁচটা ছক্কা মেরে অবিশ্বাস্য কাজ করেন রিঙ্কু সিং। তাঁর জন্যই গতবারের চ্যাম্পিয়ন গুজরাতকে হারায় কেকেআর। কিন্তু গতকাল ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম‍্যাচ হারে নীতীশ রানার দল।

আরও পড়ুন:বড় সিদ্ধান্ত এআইএফএফ-এর, রাজ‍্য লিগে খেলানো যাবে না কোন বিদেশি ফুটবলার, জানালেন কল‍্যাণ চ‍ৌবে


 

Related articles

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...