Thursday, June 25, 2026

টলিপাড়ায় সুখবর! বাবা হচ্ছেন গৌরব, প্রকাশ্যে ঋদ্ধিমার বেবি বাম্পের ছবি

Date:

Share post:

বছরের প্রথম দিনেই বাংলা বিনোদন জগতে (Bengali Entertainment Industry) নতুন মানুষের আগমন বার্তা। পয়লা বৈশাখে সব্যসাচী চক্রবর্তীর (Sabyasachi C) পরিবারে খুশির মেজাজ। মা হতে চলেছেন টলি অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh)। বিয়ের ছয় বছর পর দুই থেকে তিন হচ্ছেন এই তারকা দম্পতি। প্রথম সন্তানের আগমনের আহ্লাদে আটখানা গৌরব (Gaurab Chakraborty)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুভেচ্ছা বন্যা।

 

View this post on Instagram

 

A post shared by Ridhima Ghosh (@ridhima.ghosh)

নববর্ষে টালিগঞ্জের ঘুম ভাঙার আগেই সাদা রঙা মেটারনিটি ড্রেসে মিষ্টি ঋদ্ধিমার বেবি বাম্পের ছবি দেখে উচ্ছ্বসিত ফ্যানেরা। ছবিতেও অবশ্য জুটিতেই আছেন, ঘন নীল শার্ট আর জিনসে হবু বাবা গৌরবের (Gaurav Chakraborty) হাসিতেই আনন্দের ঝলকানি স্পষ্ট ভাবে ফুটে উঠেছে। ইনস্টাগ্রামে এই সুখবর ভাগ করে নিতেই অনুরাগীদের শুভেচ্ছা বার্তায় ভাসলেন হবু বাবা মা। ভালোবাসার সফরের ১৩ বছর পার করেছেন, ছ’বছর আগে সাতপাকে ঘুরেছেন, এবার সম্পর্কের এক নতুন ইনিংস শুরু হওয়ার অপেক্ষা। টলিপাড়ার নতুন অতিথিকে স্বাগত জানাতে প্রস্তুত ঋদ্ধিমা-গৌরবের শুভানুধ্যায়ীরা।

 

Related articles

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...

জোড়া ভূমিকম্পে বেসামাল ভেনেজুয়েলা, লক্ষাধিক মৃত্যুর আশঙ্কা!

৩৯ সেকেন্ডের মধ্যে পরপর দুবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা (Earthquakes strike Venezuela)। প্রাথমিক খবর অনুযায়ী মৃতের সংখ্যা ১০ হাজার...

মহরমে পরিষেবায় কাটছাঁট, শুক্রবারের মেট্রো সূচিতে বড় বদলের বিজ্ঞপ্তি

আগামী শুক্রবার মহরমের দিন ব্লু লাইন (Blue Line), ইয়েলো লাইন (Yellow Line) এবং গ্রিন লাইনে (Green Line) দৈনিক...