Friday, April 3, 2026

নিয়োগ দুর্নী*তিতে ফের চাঞ্চ*ল্যকর তথ্য, জেলায় জেলায় এজেন্ট নিয়োগ করেছিল জীবন!

Date:

Share post:

নিয়োগ দুর্নীতিতে ফের চাঞ্চল্যকর তথ্য।সিবিআইয়ের দাবি, প্রাইমারি – আপার প্রাইমারি নিয়োগ দুর্নীতিতে যুক্ত মুর্শিদাবাদের  বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বিভিন্ন জেলায় এজেন্ট রয়েছে। বর্ধমান, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জায়গায় এজেন্টদের খোঁজ পেয়েছে সিবিআই। সেই এজেন্টেদের তলব করবে তদন্তকারী সংস্থা। কারণ এই জীবন কৃষ্ণের বাড়ি থেকে ক্যান্ডিডেট লিস্ট সহ কার থেকে কত টাকা নেওয়া হয়েছে, তার হিসেব নথি পাওয়া গিয়েছে, বলে দাবি সিবিআইয়ের।

নিয়োগ দুর্নীতি মামলায়  প্রায় ৫ ব্যাগ নথি বিধায়কের বাড়ির পাঁচিলের পাশে থেকে উদ্ধার। ফলে এই বিধায়ক নিয়োগ দুর্নীতিতে ওতপ্রতভাবে  যুক্ত বলে দাবি সিবিআইয়ের। সিবিআই সূত্রে জানা গিয়েছে, জীবনের একটি মোবাইল পুকুর থেকে উদ্ধার হয়েছে। সেটি হায়দরাবাদে সেন্ট্রাল ফরেনসিক টিমের কাছে পাঠানো হবে ডেটা উদ্ধারের জন্য। তবে দীর্ঘক্ষণ জলে থাকার পর মোবাইলের কোনও ডেটা আদৌ উদ্ধার করা সম্ভব কিনা, তা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছে সিবিআই।

প্রসঙ্গত, বিধায়কের বাড়ি শুক্রবার থেকে টানা ম্যারাথন তল্লাশি করছে সিবিআই। তাঁর শ্বশুর বাড়ি, তাঁর পৈতৃক বাড়িতেও সিবিআই তল্লাশি করেছে। সিবিআইয়ের দাবি , পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ ছিল মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবন কৃষ্ণ সাহার। তাই সিবিআইয়ের তদন্তকারীরা সেই রেকমেন্ডেশন লিস্টের বিষয়ে, পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করছেন।
সিবিআই রঘুনাথগঞ্জে জীবনের শ্বশুর নিতাই সাহার বাড়িতেও তল্লাশি করে। সিবিআই জানতে চাইছে এজেন্ট হিসেবে কত টাকা তুলেছেন নিতাই সাহা? কত জন ক্যান্ডিডেট থেকে টাকা নিয়ে বেআইনি ভাবে চাকরি হয়েছে?

 

Related articles

দিঘার ক্যাম্পে সিআরপিএফ জওয়ানের রহস্যমৃত্যু, এলাকায় চাঞ্চল্য

ভোটের ডিউটিতে এসে দিঘায় (Digha) এক সিআরপিএফ জওয়ানের (CRPF jawan) রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। মৃত জওয়ানের নাম বীরেন্দ্র...

কালিয়াচকের অশান্তির তদন্তে বাংলায় NIA-এর আইজি সোনিয়া

মালদহের কালিয়াচকের (Kaliachak) অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের (NIA Investigation) সিদ্ধান্তের পরেই বাংলায় এলেন আইজি সোনিয়া সিং (IG Sonia Singh)।...

দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম, পশ্চিমের জেলায় তাপমাত্রা পৌঁছতে পারে ৪০ ডিগ্রিতে!

এপ্রিলের শুরু থেকেই বাড়ছে গরম, শুক্রবার সকাল থেকে শুষ্ক আবহাওয়ায় চরম অস্বস্তি কলকাতাসহ দক্ষিণবঙ্গে। চলতি সপ্তাহে শহরের পারদ...

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মুখ্যমন্ত্রীর

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...