Saturday, April 4, 2026

লখনৌকে ২ উইকেটে হারাল পাঞ্জাব

Date:

Share post:

লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ২ উইকেটে জয় পেল পাঞ্জাব কিংস। পাঞ্জাবের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শিকন্দর রাজা। ৫৭ রান করেন তিনি। পাঞ্জাবের হয়ে বল হাতে তিন উইকেট স‍্যাম কুরানের। এদিন চোট থাকায় খেলেননি পাঞ্জাব অধিনায়ক শিখর ধাওয়ান। ধাওয়ানের জায়গায় দলকে নেতৃত্ব দেন স‍্যাম কুরান।

 

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় পাঞ্জাব কিংস। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৯ রান করে লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ-এর হয়ে দুরন্ত ইনিংস খেলেন অধিনায়ক কে এল রাহুল। ৭৪ রান করেন তিনি। ২৯ রান করেন মায়ার্স। ২ রান করেন দীপক হুডা। ১৮ রান করেন ক্রুনাল পান্ডিয়া। ১৫ রান করেন স্টোনিস। পাঞ্জাবের হয়ে তিন উইকেট নেন অধিনায়ক স‍্যাম কুরান। দুই উইকেট নেন রাবাডা। একটি করে উইকেট নেন অর্শদীপ সিং, হরপ্রীত এবং শিকন্দর রাজা।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় পাঞ্জাব কিংস। পাঞ্জাবের হয়ে দুরন্ত ইনিংস খেলেন শিকন্দর রাজা। ৫৭ রান করেন তিনি। দিল্লি ওপেনার অর্থব শূন‍্য রানে আউট হন। ম‍্যাথউ করেন ৩৪ রান। ২২ রান করেন হরমনপ্রীত সিং। লখনৌ-এর হয়ে দুটি করে উইকেট নেন যুদভীর সিং চ‍্যারাক, রবি বিষ্ণোই এবং মার্ক উড। একটি করে উইকেট নেন কৃষ্ণাপ্পা গৌতম এবং ক্রুনাল পান্ডিয়া।

আরও পড়ুন:পরপর পাঁচ ম‍্যাচে হার দিল্লির, ওয়ার্নারদের ২৩ রানে হারাল আরসিবি

 

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...