Friday, June 26, 2026

আদানীরা দুর্নীতির প্রতীক: কোলারের সভা থেকেই তোপ রাহুলের

Date:

Share post:

১০ মে কর্নাটকে বিধানসভা নির্বাচন(Assembly Election)। তার আগে ঠিক যেখানে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী(Rahul Gandhi) সেই কোলার থেকেই শুরু করলেন প্রচার পর্ব। একই সুরে কংগ্রেস(Congress) নেতা রাহুলের মুখে শোনা গেল আদানীরা দুর্নীতির প্রতীক।

২০১৯ সালে এখানেই রাহুল বলেছিলেন, সব মোদিই চোর। এই মন্তব্যের জেরেই দু’বছরের কারাদণ্ড হয় রাহুলের। তাঁর সাংসদ পদও খারিজ হয়। বিজেপি (BJP) প্রচার করা শুরু করে, সব মোদিকে চোর বলে আসলে দলিতদের অপমান করেছেন কংগ্রেস নেতা। যার জবাব এদিন কোলারে দাঁড়িয়েই দিয়েছেন রাহুল। তিনি বলেছেন, “সরকার বারবার ওবিসিদের অপমানের কথা বলে। কিন্তু সরকার কেন জাতিগত সেনসাস করছে না? কেন বলছে না দেশে তফসিলি জাতি, উপজাতি, ওবিসির সংখ্যা কত, আর সরকারে তাঁদের প্রতিনিধিত্ব কত?”

কোলারের সভা থেকে বিজেপিকে আক্রমণ করে রাহুল বলেন, “বিজেপি এখানে ৪০ শতাংশ কমিশনের সরকার চালাচ্ছে। এই দুর্নীতিগ্রস্ত সরকারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। দেশে বিরোধীদের কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আমাকে সংসদেও বলতে দেওয়া হয়নি। সাংসদ পদ খারিজ করে দেওয়া হয়েছে।” প্রাক্তন কংগ্রেস সভাপতির দাবি, কর্ণাটকে (Karnataka) কংগ্রেস ক্ষমতায় আসবেই। আর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সব প্রতিশ্রুতি পূরণ করবে।

Related articles

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...

শিল্পে নতুন আশা, বাংলায় বিনিয়োগে আগ্রহ একাধিক সংস্থার: জানালেন রাজ্যের অর্থমন্ত্রী

বাংলা থেকে টাটা গোষ্ঠী (Tata Group) চলে যাওয়ার দীর্ঘদিন পর পশ্চিমবঙ্গে (West Bengal) শিল্প বিনিয়োগের (Industrial Investment) পরিবেশকে...