Friday, May 15, 2026

দিল্লির টানা হার, সৌরভকে খোঁচা শাস্ত্রীর

Date:

Share post:

আইপিএল-এ এখনও জয়ের মুখ দেখেনি দিল্লি ক‍্যাপিটালস। পাঁচ ম‍্যাচের মধ‍্যে পাঁচটাতে হার দিল্লির। আর এরপরই সৌরভ গঙ্গোপাধ্যায়কে খোঁচা রবি শাস্ত্রীর। আরসিবি বনাম দিল্লি ম‍্যাচে ধারাভাষ‍্য দিতে দিতে সৌরভ গঙ্গোপাধ্যায়কে খোঁচা দিলেন ভারতের প্রাক্তন কোচ।

দিল্লি ক‍্যাপিটালসের ‘ডিরেক্টর অব ক্রিকেট’ সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএল-এ এখনও জয়ের মুখ দেখেনি দিল্লি। আরসিবি ম‍্যাচেও যখন হারের সামনে দাঁড়িয়ে দিল্লি, তখন শাস্ত্রী ধারাভাষ‍্য দিতে দিতে বলেন,” খেলায় একটা দল হারতেই পারে। টান টান খেলায় হার এক কথা। আর দিল্লি যেভাবে গোহারা হারছে সেটা অন্য। দিল্লি প্রতিপক্ষের সামনে দাঁড়াতেই পারছে না। ”

এরপরই শাস্ত্রী বলেন,” বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ নিশ্চয়ই ভেবেছিল একটা সুন্দর উত্তরণ হল। হয়তো মনে করেছিল কাজটা সহজ হবে।”একথা শুনেই পাশে বসা ধারাভাষ্যকার সাইমন ডুলও অবাক হয়ে যান। এরপরই আবার শাস্ত্রী বলেন,”ওই ডাগআউটে এমন দু’জন বসে রয়েছে যারা হারতে পছন্দ করে না। তাদের মধ্যে একজন হলেন রিকি পন্টিং। আর অন্যজন হলেন ডেভিড ওয়ার্নার। ওরা সব সময় জেতার চেষ্টা করে।” এক্ষেত্রে শাস্ত্রীর মুখে একবারও সৌরভের কথা শােনা যায়নি।

আরও পড়ুন:কেকেআরের বিরুদ্ধে নেতা নন রোহিত, আইপিএল-এ অভিষেক অর্জুনের

 

 

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...