Saturday, April 4, 2026

ফের ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত, সঙ্গে মণীশ কোঠারিও

Date:

Share post:

মিলল না স্বস্তি। ফের জেল হেফাজতে বীরভূম জেলা TMC সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mandol)। সোমবার, শুনানিতে এই নির্দেশ দিল দিল্লির (Delhi) CBI-এর বিশেষ আদালত। ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারিকেও (Manish Kothari)। মামলার পরবর্তী শুনানি ১ মে।

আপাতত তিহার জেলেই থাকতে হবে অনুব্রত মণ্ডলকে। গরু পাচার মামলায় এদিন ফের ১৪দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে সিবিআইয়ের বিশেষ আদালত। গত ২১ মার্চ অনুব্রতকে তিহার জেলে নিয়ে যাওয়া হয়। এরপরেও তাঁর জামিনের আবেদন খারিজ হয়। এই মুহূর্তে তিহার জেলে রয়েছেন গরু পাচার কাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক, অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারি, তাঁর ব্যক্তিগত দেহরক্ষী সায়গল হোসেন। এদিন, মণীশকেও ১৪দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...