Wednesday, June 24, 2026

মাত্র ২২ সেকেন্ডে ৯টি গু.লিতে ঝাঁঝরা আতিক! প্রকাশ্যে ময়নাতদন্তের রিপোর্ট

Date:

Share post:

উত্তরপ্রদেশের ‘গ্যাংস্টার’ আতিক আহমেদকে লক্ষ্য করে পরপর গুলি ছোঁড়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। এবার ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল, আতিকের মাথা, ঘাড়, বুক, কোমর মিলিয়ে মোট ৯টি বুলেটের সন্ধান পাওয়া গিয়েছে। ছাড়া, আতিকের ভাই আশরফকে লক্ষ্য করে আরও ৫টি গুলি ছোড়ে আততায়ীরা। সবকটি গুলি পাওয়া যায়নি।

আরও পড়ুন:আতিককে ধ্বংস করার হুমকি দিয়েছিলেন যোগী, সুপ্রিম কোর্টেও মেলেনি বাড়তি নিরাপত্তা

ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী, আতিক এবং আশরফের জন্য মোট ১৩টি গুলি খরচ করা হয়েছিল। প্রথমেই আতিকের মাথায় গুলি করা হয়। তার পর একে একে গুলি লাগে তাঁর ঘাড়ে, বুকে এবং কোমরে। মাত্র ২২ সেকেন্ডেই ঝাঁঝরা হয়ে যায় ‘গ্যাংস্টারের’ শরীর।

আতিকের ভাই আশরফের ঘাড়ে, পিঠে, কবজিতে, পেটে এবং কোমরে গুলি লেগেছে। তাঁর দেহের মধ্যে পাওয়া গিয়েছে তিনটি গুলি। বাকি দু’টি গুলি আশরফের শরীর ফুঁড়ে বেরিয়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, যে পিস্তল দিয়ে আতিক এবং আশরফকে গুলি করা হয়েছিল, সেটি ‘জিগানা’। তুরস্কের একটি সংস্থার তৈরি। মোট ২২ সেকেন্ড ধরে গুলি চালানো হয়।

শনিবার রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য বন্দি আতিক, আশরফকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল পুলিশ। হাসপাতাল চত্বরে হাঁটতে হাঁটতে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন দুই ভাই। এই সময় আচমকা তাঁদের লক্ষ্য করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালানো হয়। লাইভ ক্যামেরায় ধরা পড়ে সেই হত্যার দৃশ্য। আততায়ীরা পুলিশের চোখের সামনেই ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে দিতে গুলি চালিয়েছিল। তাদের গ্রেফতার করে পুলিশ।
এই হত্যাকাণ্ডের পর উত্তরপ্রদেশের সর্বত্র ১৪৪ ধারা জারি করা হয়েছে। রাজ্যের নিরাপত্তাও বড়সড় প্রশ্নের মুখে।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...