Saturday, April 4, 2026

DA নিয়ে কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠকে বসতে রাজ্যকে নির্দেশ হাই কোর্টের

Date:

Share post:

DA নিয়ে কর্মচারী সংগঠনের সঙ্গে রাজ্যকে বসার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ১০ দিনের মধ্যে বৈঠক ডাকতে হবে। সোমবার, এই নির্দেশ দিল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

হাই কোর্ট বলেছে,
• রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি তৈরি হবে।
• সংগঠনের তরফে ৫জন প্রতিনিধি ওই বৈঠকে থাকবেন।

দ্রুত বৈঠকের দিন ঠিক করতে হবে। এরই পাশাপাশি, কর্মচারী ফেডারেশনকেও কর্মবিরতি না করার পরামর্শ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।

৬ এপ্রিল বকেয়া ডিএ-র দাবিতে ১২ ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছিল কর্মচারীদের সংগঠনের জোট সংগ্রামী যৌথ মঞ্চ। এই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। ১৭ এপ্রিলের মধ্যে রাজ্যকে বিক্ষুব্ধ কর্মচারীদের সঙ্গে বৈঠক করার নির্দেশ দেয় আদালত। সেই মতো সোমবার, রাজ্যের মুখ্যসচিব এবং অর্থসচিবের উপস্থিতিতে আলোচনায় বসার কথা ছিল। তবে, এদিনই হাই কোর্ট জানিয়ে দিল ১০ দিনের মধ্যে ওই বৈঠক করতে হবে। বৈঠকে হাজির থাকতে হবে আন্দোলনরত সংগঠনের প্রতিনিধিদেরও।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...