Friday, April 3, 2026

আতিককে ধ্বংস করার হুমকি দিয়েছিলেন যোগী, সুপ্রিম কোর্টেও মেলেনি বাড়তি নিরাপত্তা

Date:

Share post:

যেমনটা আশঙ্কা করে ছিলেন তেমনটাই সত্যি হল। পুলিশি হেফাজতে থেকেও প্রাণহানির আশঙ্কা ছিল আতিক আহমেদের। বাড়তি নিরাপত্তা চেয়ে আইনজীবী মারফৎ সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন গ্যাংস্টার আতিক। যদিও বিষয়টি সংশ্লিষ্ট রাজ্য সরকারের আওতাধীন জানিয়ে শীর্ষ আদালতে সেই আবেদন খারিজ করে দেয়। আর পুলিশ হেফাজতেই বিশাল বাহিনীর ঘেরাটোপে থাকা আতিক ও তাঁর ভাই আশরাফকে গুলিতে ঝাঁঝরা করে দেয় আততায়ীরা। অন্যদিকে, পুলিশি হেফাজতে থাকা অবস্থায় কী করে খুন হলেন দুই হাইপ্রোফাইল অভিযুক্ত, তার তদন্ত দাবি করে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন বিশাল তিওয়ারি নামের এক আইনজীবী।

<strong>আরও পড়ুন:দণ্ডিকাণ্ডে মূল অভিযুক্তের গ্রে.ফতারের দাবিতে বনধ বালুরঘাটে! ভোগান্তিতে নিত্যযাত্রীরা

জানা গিয়েছে, সুপ্রিম কোর্টে নিরাপত্তা বাড়ানোর জন্য আবেদন করেন আতিক। তাঁর আর্জি ছিল, “উত্তরপ্রদেশ পুলিশের হেফাজতে থাকলেও প্রাণহানির আশঙ্কা রয়েছে। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ খোদ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, আতিককে একেবারে ধ্বংস করে দিতে হবে।” এমন মন্তব্যের পর আতিক আবেদন করেন শীর্ষ আদালত। এবার তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।


গত, ২৮ মার্চ আতিকের এই আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, উত্তরপ্রদেশের বিচারাধীন বন্দি হিসাবে রয়েছেন আতিক। তাঁর সুরক্ষার দায়িত্ব নেবে সে রাজ্যের প্রশাসনই। এক্ষেত্রে আদালত কোনওভাবেই হস্তক্ষেপ করতে পারে না। এই রায়ের দু’সপ্তাহের মাথায় ১৩ এপ্রিল এনকাউন্টারে মৃত্যু হয় আতিকের পুত্র আসাদ আহমেদের। ঠিক দু’দিন পর খুন হন আতিকও।

 

 

Related articles

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...