Monday, April 6, 2026

সেনাদের যৌ.ন হেনস্থার শি.কার জওয়ান! প্রতি.শোধের জেরে ভাটিন্ডা কাণ্ড

Date:

Share post:

দিনের পর দিন শারীরিক নির্যা.তন সহ্য করে এবার চরম সিদ্ধান্ত নিলেন ভাটিন্ডার জওয়ান (Jawan of Bhatinda) । চার সেনা খু.নের ঘটনায় তাঁর চাঞ্চল্যকর দাবি ঘিরে অবাক তদন্তকারী অফিসারেরা। সোমবার পাঞ্জাব পুলিশের (Punjab Police)হাতে গ্রে.ফতার হন অভিযুক্ত জওয়ান দেশাই মোহন (Desai Mohan)। ব্যক্তিগত আক্রো.শের জেরেই খু.ন বলে প্রাথমিক ভাবে মনে করছেন তদন্তকারীরা। এরপর ধৃতকে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। চার সহকর্মী নাকি যৌ.ন নির্যা.তন চালাতেন ওই জওয়ানের উপরে, এমন কথাই জানিয়েছেন অভিযুক্ত জওয়ান দেশাই মোহন ।

সৈনিকের হাতেই সেনা খুন! সহকর্মীদের সঙ্গে অসন্তোষজনক পরিস্থিতি ও মনোমালিন্যের কারণেই কি এমন মারাত্মক সিদ্ধান্ত নিলেন ভাটিন্ডার জওয়ান ? চার সেনার মৃত্যুতে প্রথমে সন্ত্রাসবাদী হামলার কথা প্রথমে মনে করলেও পরে নিজেদের অবস্থান বদলান তদন্তকারীরা। যৌন হেনস্থার শিকার হতে হতে প্রতিশোধস্পৃহায় গুলি করে চার সেনাকে খুন করেছেন ধৃত জওয়ান, অন্তত এমনটাই মনে করা হচ্ছে। যদিও পুলিশ (Police) বা সেনার (Indian Army) তরফ থেকে এই বিষয়ে স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। তদন্তের মুখে পরে ওই জওয়ান স্বীকার করেন, কয়েকদিন আগেই খুনের পরিকল্পনা ছিল তাঁর, সেই মতো একটি রাইফেলও চুরি করেছিলেন। চার জওয়ান খুনের ঘটনার পর জিজ্ঞাসাবাদে নিজেকে প্রত্যক্ষদর্শী বলে দাবি করেছিলেন দেশাই। যদিও পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টায় তিনি সফল হননি।

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...