Saturday, April 4, 2026

তীব্র দহনে রাজ্যে পানীয় জলের সরবরাহ ঠিক রাখতে জরুরি নির্দেশ মুখ্যসচিবের

Date:

Share post:

রাজ্যে তীব্র দহনের পরিস্থিতিতে যাতে পানীয় জলের অভাব না হয় সেবিষয়ে নজর রাখার নির্দেশ রাজ্য সরকারের। মঙ্গলবার, নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর (Harikrishna Dwibedi) নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠক হয়। সেখানেই রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতরকে এই নির্দেশ দেন মুখ্যসচিব।

এর পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ি বাড়ি পানীয় জলের (Drinking Water) সংযোগ দেওযার কাজে গতি আনার নির্দেশ দিযেছেন মুখ্য়সচিব। পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের মতো প্রকল্পগুলি নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে । ২৬ এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠকের আগে মঙ্গলবার মুখ্যসচিব জেলা প্রশাসনের সঙ্গে প্রস্তুতি বৈঠক করেন। সমস্ত জেলাশাসক, এসডিও এবং বিডিও পর্যায়ের আধিকারিকেরা ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন। ১ কোটি ৮৩ হাজার বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। বাড়ি বাড়ি পানীয় জলে সংযোগ দেওয়ার কাজ সময়ের আগে শেষ করতে হবে বলে নির্দেশ দেন মুখ্যসচিব।

দুয়ারে সরকার কর্মসূচি পরিষেবা দেওয়ার কাজ শুরু হয়েছে। যেসব সামাজিক সুরক্ষার প্রকল্পের টাকা সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায় সেই সব প্রকল্পের টাকা ইতি মধ্যে ছাড়া শুরু হয়েছে। তবে এখনও যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো বাকি রয়েছে, সে গুলি মুখ্যমন্ত্রী ২৬ এপ্রিল প্রশাসনিক বৈঠক থেকে দিয়ে দেবেন বলে নবান্ন সূত্রে খবর।

এদিন বৈঠকে দুয়ারে সরকার কর্মসূচিতে থাকা ৩৩ টা প্রকল্প নিয়ে আলোচনা করেন মুখ্যসচিব। এর বাইরে রাস্তাশ্রী প্রকল্পের রাস্তা তৈরির কাজে গতি আনতে বলেন মুখ্যসচিব। যে প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেই তথ্য সমন্বয় পোর্টালে তুলে দিতে হবে।

এদিনের বৈঠকে জেলা প্রশাসন ছাড়াও প্রায় সব দফতরের সচিবরাও উপস্থিত ছিলেন। তাঁদের সবাইকে ১৯ এপ্রিলের মধ্যে২০২২-২৩ অর্থ বর্ষে বরাদ্দ ও খরচের হিসেব মুখ্যসচিবের কাছে জমা দিতে বলা হয়েছে। এছাড়াও যে সব প্রকল্পের কাজ চলছে সে গুলোর পুঙ্খানুপুঙ্খ তথ্য মজুত রাখতে বলা হয়েছে সব দফতরের সচিব কে। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী কিছু জানতে চাইলে, তার উত্তর যেনো সঙ্গে সঙ্গে সচিবরা দিতে পারেন।

আরও পড়ুন- যৌ.নাঙ্গ লি.ঙ্গ পরিচিতির মাপকাঠি নয়, শীর্ষ আদালতের শুনানিতে মন্তব্য প্রধান বিচারপতির

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...