Tuesday, March 10, 2026

সুপ্রিম নির্দেশের পরও কেন অভিষেককে CBI নোটিশ! ক্ষুব্ধ দিল্লির ফোন এলো নিজামে

Date:

Share post:

সুপ্রিমকোর্টের(Supreme Court) তরফে স্থগিতাদেশ দেওয়ার পরও কেন নোটিশ দেওয়া হল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhisekh Banerjee)! নিজাম প্যালেসে কর্মরত সিবিআই(CBI) আধিকারিকদের ভুমিকায় বেজায় ক্ষুব্ধ দিল্লির সিবিআই কর্তারা। গোটা ঘটনায় অভিষেকের টুইটের পর কলকাতা অফিসের কাছ থেকে তথ্য তলব করল সিবিআইয়ের দিল্লি দফতর(Delhi Office)।

সূত্রের খবর, কলকাতায় সিবিআইয়ের কাছে জানতে চাওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ জারির পরেও, কেন নোটিশ পাঠানো হল? নোটিসে ১৬ তারিখ থাকলেও, কেন তা একদিন পর পাঠানো হয়েছে? কলকাতায় সিবিআইয়ের দুর্নীতিদমন শাখার প্রধানের কাছে ফোন করে জানতে চান দিল্লির আধিকারিকরা। দিল্লির থেকে ফোন পাওয়ার পর কলকাতায় সিবিআইয়ের তরফে দিল্লিকে জানানো হয়, সুপ্রিম কোর্টের নির্দেশের বিষয়ে খবর ছিল না। এমনকি, নোটিশ নেওয়ার সময়েও তাদের কিছু জানানো হয়নি বলে খবর সূত্রের।

উল্লেখ্য, নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত কুন্তল ঘোষ দীর্ঘ দিন ধরেই অভিযোগ করছেন যে, কেন্দ্রীয় গোয়েন্দারা তাঁকে অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছেন। জেল থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে সে প্রসঙ্গে নিম্ন আদালতের বিচারককে চিঠিও লিখেছিলেন কুন্তল। একই অভিযোগ প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে পাঠানো হয়েছিল হেস্টিংস থানায়। যেখানে পুলিশি হস্তক্ষেপ চেয়েছিলেন কুন্তল। গত বুধবার কুন্তলের অভিযোগের বিষয়টি কলকাতা হাই কোর্টে তুলেছিল ইডি। সেই মামলাতেই বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের চিঠি প্রসঙ্গে নির্দেশনামায় বলেছিলেন, প্রয়োজনে অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে ইডি, সিবিআইয়ের মতো কেন্দ্রীয় সংস্থা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তৃণমূল সাংসদ। সেই মামলায় সোমবার হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় শীর্ষ আদালত। তা সত্ত্বেও সোমবার দুপুরে অভিষেককে নোটিশ পাঠায় সিবিআই। এরপরই সিবিআইয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তুলে টুইট করেন তৃণমূল সাংসদ। ভুল বুঝতে পেরে মঙ্গলবার অভিষেককে ফের নোটিশ পাঠায় সিবিআই। যেখানে বলা হয়, যে নোটিস পাঠানো হয়েছিল, তা আপাতত স্থগিত থাকছে সুপ্রিম কোর্টের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত।

spot_img

Related articles

পপ তারকা রিহানার বাড়িতে হামলা! চলল কয়েক রাউন্ড গুলি, চাঞ্চল্য হলিউডে

হলিউড গায়িকা রিহানাকে (Pop Singer Rihanna )খুনের চেষ্টা! গায়িকার লস অ্যাঞ্জেলসের বাড়িতে হামলা, ঘটনাস্থল থেকে অ্যাসল্ট রাইফেলের কেসও...

বিশ্বকাপ জিতেই বিয়ে, ছোটবেলার বান্ধবীর সঙ্গেই জীবনের পার্টনারশিপে কুলদীপ

টি২০ বিশ্বকাপ জয়ের পরই জীবনের ২২ গজে দ্বিতীয় ইনিংস শুরু করতে চলেছেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)।ছোটবেলার বান্ধবী বংশিকার(Vanshika)...

১০লক্ষের বেশি ভোটার-সমস্যা সমাধান: কমিশনের নিয়মে সমস্যায় বিচার বিভাগ, সুপ্রিম-পর্যবেক্ষণ

বিচার বিভাগের কাজের উপর কোনও প্রশ্ন তোলা নিয়ে কড়া বার্তা শীর্ষ আদালতের। এখনও পর্যন্ত ১০ লক্ষের বেশি অ্যাডজুডিকেশন...

অভিনন্দন বার্তার সঙ্গে আর্থিক পুরস্কার, বোর্ড থেকে কত টাকা পাচ্ছেন সূর্যরা?

টি২০ বিশ্বকাপজয়ী (T20 World Cup)ভারতীয় দলের জন্য রেকর্ড অঙ্কের  পুরস্কারমূল্য ঘোষণা করল বিসিসিআই(BCCI)।  ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ...