Thursday, April 2, 2026

তৃণমূলের মহিলা কাউন্সিলরকে বেধড়ক মা.রধর! কিন্তু কেন?

Date:

Share post:

ওয়ার্ড অফিসে ঢুকে তৃণমূল মহিলা কাউন্সিলরলে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। চুলের মুঠি ধরে মহিলা কাউন্সিলরের পোশাক ছিঁড়ে সম্মানহানি করার চেষ্টা সহ হুমকির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনা নদিয়ার কল্যানী পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ড অফিসের।

আরও পড়ুন:ইউক্রেন যু.দ্ধের আবহেই ভারত সফরে রুশ উপপ্রধানমন্ত্রী ডেনিস মন্তুরভ

অভিযোগ, সোমবার রাতে কল্যাণী পৌরসভার ১৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বাসন্তী দাস তাঁর অফিসে বসে কাজ করছিলেন। সেই সময় আরও বেশ কয়েকজন মহিলা সহ একজন মহিলা পৌরকর্মীও ছিলেন। আচমকা কয়েকজন যুবক ওয়ার্ড অফিসে ঢুকে মোবাইল ফোনে ছবি তুলতে শুরু করে। কাউন্সিলের অভিযোগ প্রতিবাদ করতেই ওই যুবকরা তাঁর এবং ওয়ার্ড অফিসে থাকা পুরো কর্মী ও অন্যান্য মহিলাদের উপর চড়াও হয়। মারধর করা হয় কাউন্সিলরকে। এমনকি চুলের মুঠি ধরে মারার অভিযোগও ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।

কিন্তু ঠিক কী কারণে আচমকা একেবারে ওয়ার্ড অফিসে ঢুকে কাউন্সিলরের উপর হামলা, তা নয় ধোঁয়াশা রয়েছে। রাতেই কল্যাণী থানায় অভিযোগ দায়ের করেন তৃণমূল কাউন্সিলর বাসন্তী দাস।

 

 

Related articles

নতুন করে যুদ্ধের মেঘ: প্রস্তুতিতে বৈঠকে প্রধানমন্ত্রী

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানির দাম নিয়ন্ত্রণে নাজেহাল মোদি সরকার। এই পরিস্থিতিতে হয়রানি শুধুই সাধারণ মানুষের। দেশের অর্থনৈতিক...

ভোটার তালিকা থেকে বাদ: বিক্ষোভের জেরে কালিয়াচকে আটকে ৭ বিচারবিভাগীয় আধিকারিক

রাজ্যে এসআইআর-এর অ্যাডজুডিকেশন মামলাগুলির নিষ্পত্তি শুরু হতেই প্রায় ৪৫ শতাংশ মানুষের নাম বাদ পড়েছে। যার জেরে রাজ্যের উত্তর...

IPL: পিচ নিয়ে অবস্থান স্পষ্ট নায়ারের, পাথিরানাকে নিয়েও দিলেন বড় আপডেট

চলতি মরশুমের আইপিএলেরর (IPL) শুরুটা একে বারেই ভালো হয়নি কেকেআরের(KKR) ।ঘরের মাঠে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেতে মরিয়া...

প্রথম ম্যাচে ব্রাত্য, লখনউ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান সচিন পুত্র

আইপিএলের মঞ্চে  নতুন অধ্যায় শুরু করতে চলেছেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর(Arjun Tendulkar)। দীর্ঘ ৫ বছর মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে...