Saturday, June 27, 2026

ইউক্রেন যু.দ্ধের আবহেই ভারত সফরে রুশ উপপ্রধানমন্ত্রী ডেনিস মন্তুরভ

Date:

Share post:

ইউক্রেন যুদ্ধের আবহেই ভারত সফরে এসে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠক করলেন রুশ উপপ্রধানমন্ত্রী ডেনিস মন্তুরভ। সোমবার দু’জনের বৈঠকে প্রতিরক্ষা ও ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে বলে সরকারি সূত্রের খবর।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

সোমবার দু’দিনের জন্য ভারত সফরে এসেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী তথা শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডেনিস ভ্যালেন্টিনোবিচ মান্তুরভ। এই সফরে ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গেও দেখা করবেন তিনি। ভারতের মাটিতে পা দিয়েই তিনি জানিয়ে দিয়েছেন, রাশিয়া (Russia) ভারতের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী। সফরের দ্বিতীয় তথা শেষ দিনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সরকারের শিল্প ও বাণিজ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ডেনিস বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারেন বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, আন্তর্জাতিক বাণিজ্য সংক্রান্ত একটি আলোচনায় অংশ নিতে দিল্লি এসেছেন রুশ উপপ্রধানমন্ত্রী।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা করেছিলেন। এর পর গত এপ্রিলে ভারত সফরে এসেছিলেন রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। মস্কো জানিয়েছিল, পরিস্থিতি সম্পর্কে নয়াদিল্লিকে অবহিত করতেই ছিল সে সফর। প্রসঙ্গত, আমেরিকা-সহ পশ্চিমি দুনিয়ার চাপের মুখেও রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেয়নি ভারত। পাশাপাশি, নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনাও চালিয়ে যাচ্ছে। এর আগে গত আগস্টে রাশিয়া সফরে গিয়ে ডেনিনের সঙ্গে বৈঠক করেছিলেন ডোভাল।

 

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...