Monday, March 30, 2026

Kanksha : গরমে বন্যপ্রাণীদের জন্য ORS! সিদ্ধান্ত বন দফতরের

Date:

Share post:

প্রবল গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত। তাপমাত্রার পারদ (Temperature) ক্রমশই ঊর্ধ্বমুখী। আজ মঙ্গলবার কলকাতার (Kolkata) পারদ ৪০ ডিগ্রি, রাজ্যের ২১ জেলায় চল্লিশের ঘর পেরিয়েছে তাপমাত্রা। চারটি জেলায় প্রায় ৪৩ ডিগ্রি ছুঁই ছুঁই। এই অবস্থায় পশু পাখিদের (Animal) শরীরের দিকে নজর দিতে বিশেষ পদক্ষেপ করেছে বন দফতর। এর আগে আলিপুর চিড়িয়াখানাতে (Alipore Zoo)পশুদের বরফ থেকে শুরু করে পর্যাপ্ত আরামের ব্যবস্থা করার দিকে বিশেষ নজর দিয়েছে কর্তৃপক্ষ। এবার কাঁকসার গৌরাঙ্গপুর (Kanksa, Gourangapur) মৌজায় বন দফতর হরিণ ও ময়ূরের জন্য সংরক্ষিত এলাকাতে বন্যপ্রাণীদের জন্য ওআরএস (ORS), কাঁচা আনাজ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

বর্ধমান ডিভিশনের দুর্গাপুর রেঞ্জের শিবপুর বিটের অন্তর্গত এই এলাকায় বর্তমানে ৯৬টি হরিণ রয়েছে। তাই জেলার বন দফতর বলছে কাঁকসার দেউলে হরিণ, ময়ূর-সহ একাধিক প্রাণীর স্বাস্থ্যের কথা ভেবে ORS দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গত কয়েক দিন ধরে কাঁকসায় তাপমাত্রা ৪০ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করেছে। প্রতিদিন গাজর-সহ নানা ধরনের প্রায় ২০ কিলোগ্রাম করে টাটকা আনাজ দেওয়া হচ্ছে পশুদের। এর মধ্যে আটটি হরিণ শাবকও রয়েছে, হাতিও আছে বলে জানা যাচ্ছে। বন দফতরের দুর্গাপুরের রেঞ্জার সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশু চিকিত্‍সকদের পরামর্শে প্রতিদিন ২০ প্যাকেট ওআরএস পানীয় জলে মেশানো হচ্ছে। সংরক্ষিত এলাকায় বন্যপ্রাণীদের জল খাওয়ার জন্য যে জায়গা রয়েছে, সেখানে ORS মিশিয়ে দেওয়া হয়। এ সব ছাড়াও, আখের গুড়, ভেজানো ছোলা, বিটনুন ইত্যাদি দেওয়া হয়েছে। গ্লুকোজের পরিমাণও বাড়ানো হচ্ছে বলেই বন দফতর সূত্রে খবর।

 

Related articles

জমি দখল মামলায় তলব! ইডি দফতরে হাজিরা দেবাশিস কুমারের

কেন্দ্রীয় এজেন্সি (Central Agency) দিয়ে বিরোধীদের ভয় দেখানোর চেষ্টা করছে বিজেপি (BJP)। ভোট (Election 2026) আসলেই বাড়ে সক্রিয়তা।...

লাল সেলাম আর চোখের জলে প্রিয় বাবিনকে শেষ বিদায়

আড়ম্বর পছন্দ ছিল না। সহজ কথার মতোই সহজ জীবনযাত্রা ছিল। জনপ্রিয় অভিনেতা হয়েও ভুলে যাননি শিকড়কে। সেই কারণেই...

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...