Saturday, April 25, 2026

মুকুল রায়কে নিয়ে আর কেউ ভাবে না, মন্তব্য দিলীপের

Date:

Share post:

মুকুল রায়ের দিল্লিযাত্রা নিয়ে রীতিমতো শোরগোল বঙ্গ রাজনীতিতে।‘বাবা নিখোঁজ’ দাবিতে রীতিমতো পুলিশের দ্বারস্থ হয়েছিলেন মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু রায়। সোমবার সন্ধেতে দিল্লি পৌঁছনোর পর মুকুল রায়কে তাঁর আগমনের কারণ জিজ্ঞাসা করা হয়। এই প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এমনই দিল্লিতে এসেছি। আমি দিল্লি আসতে পারি না?এক আগেও তো এসেছি। এই বার একটু দেরি হল।

এদিকে মুকুল রায়কে নিয়ে মুখ খুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষও। খড়গপুরে চায়ের আড্ডায় তাঁকে এ বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে বলেন, ”উনি তো অনেকদিন ধরেই নিখোঁজ। নতুন কী? উনি তো একজন বিধায়ক। ৬ মাস ধরে ওঁকে দেখেছেন কোথাও?  উনি লস্ট কেস। কেউ আর ওঁকে নিয়ে ভাবে না।” তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।

যদিও এই প্রসঙ্গে মুকুল রায়ের ছেলে শুভ্রাংশু জানিয়েছেন, তাঁর বাবার মানসিক স্বাস্থ্য ঠিক নেই। তিনটি হাসপাতালের রিপোর্ট এক কথা বলছে। মুকুল রায়ের অসুস্থতার সুযোগ নিয়ে রাজনীতি করছেন বিরোধীরা, এমনটাই দাবি তাঁর।

 

Related articles

শহরের হাসপাতাল থেকে জল জমা সমস্যার সমাধান: ভবানীপুরে বার্তা মমতার

আগামী দুই বছরে শেষ হয়ে যাবে গঙ্গাসাগরের কাজ। শুক্রবার ভবানীপুর থেকে গঙ্গাসাগরের পরিষেবা নিয়ে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

লক্ষ্যমাত্রার পথে অনেকটাই এগোল নবান্ন, রাজ্যে সংগৃহীত ৪৮ লক্ষ টনের বেশি ধান

চলতি খরিফ মরসুমে ধান সংগ্রহে বড়সড় সাফল্যের মুখ দেখল রাজ্য সরকার। শুক্রবার বিকেল পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, রাজ্যের ক্ষুদ্র...

ভোট শেষে স্বচ্ছতা রাখতে ক্যামেরার ছবি সংরক্ষণে এক গুচ্ছ নির্দেশিকা

নির্বাচন শেষে ইভিএম সিল করা নিয়ে ইতিমধ্যেই একাধিক বুথে অভিযোগের তিরে নির্বাচন কমিশন। আবার ওয়েব কাস্টিং পদ্ধতির সুফলও...

যেখানে আশা করিনি সেখানেও জিতবে তৃণমূল, ভবানীপুরের সভা থেকে আত্মবিশ্বাসী নেত্রী

এবারের ভোট এসআইআরের অত্যাচারের বিরুদ্ধে। যেখানে আশা করিনি, সেখানেও জিতব। ভবানীপুরের সভা থেকে দৃঢ় কণ্ঠে জানালেন নেত্রী মমতা...