Saturday, April 4, 2026

হাওড়ায় ট্রাফিক ব্যারাক থেকে পুলিশকর্মীর ঝু.লন্ত দে.হ উদ্ধার!

Date:

Share post:

পুলিশের র‌্যাফে কর্তব্য়রত ছিলেন ২৪ বছর বয়সী সুদীপ্ত রায় (Sudipta Roy)। হাওড়া থানার অন্তর্গত লিচুবাগান (Lichubagan, Howrah Police Station) এলাকার পুলিশ ব্যারাকে মঙ্গলবার তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃত পুলিশ কর্মীর বাড়ি নদিয়া জেলার ধানতলা এলাকায়। সূত্র মারফত জানা যাচ্ছে তিনি মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। আত্মহত্যা না খুন সেটা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

হাওড়া থানার অন্তর্গত লিচুবাগান পুলিশ ব্যারাক থেকে পুলিশ কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারের পর শোকে ভেঙে পড়েছে পরিবার। মৃত পুলিশ কর্মী পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন বলে জানা যায়। বেশ কিছুদিন ধরে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন তিনি। তাঁর জেরেই কি এই সিদ্ধান্ত? নাকি খুনের ঘটনা ঘটেছে? রাতে স্যান্ডো গেঞ্জি এবং হাফ প্যান্ট পরেই শুতে গিয়েছিলেন। আর সকালেই এমন দৃশ্য দেখে হতবাক সকলে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত কিছুই পরিষ্কার ভাবে বলা যাবে না বলেই জানিয়েছে পুলিশ।

 

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...