Sunday, April 5, 2026

নারদ মামলার FIR থেকে নাম বাদের আর্জি, আদালতে সাংসদ অপরূপা

Date:

Share post:

দীর্ঘদিন ধরেই তাঁর নাম রয়েছে নারদ মামলায়। কিন্তু মামলার কোনও অগ্রগতি নেই। নারদ মামলার এফআইআর থেকে নাম বাদ ও রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন আরামবাগের TMC সাংসদ অপরূপা পোদ্দার (Aparupa Poddar)। সরাসরি সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ তোলেন অপরূপা।

মঙ্গলবার, এই মামলা গ্রহণ করেছে কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার, এই মামলার শুনানির সম্ভাবনা। অভিযোগ, নানা মামলার দায়িত্ব পেলেও তদন্ত শেষ করে আদালতে তথ্য প্রমাণ দিতে পারছে না CBI। এই তালিকায় রয়েছে নারদও। সেই কারণে সরাসরি সিবিআইয়ের বিরুদ্ধেই আদালতে হলফনামা জমা দেন তৃণমূল সাংসদ।

২০১৪ সালে ম্যাথিউস স্যামুয়েল নারদ কাণ্ডের স্টিং অপারেশন করেন। সেই ভিডিও-র প্রেক্ষিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। কিন্তু তারপর দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পরেও তদন্তে কোনও অগ্রগতিই হয়নি বলে অভিযোগ। তাই সিবিআইয়ের দায়ের করা এফআইআর থেকে নাম বাদ দেওয়ার দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন অপরূপা পোদ্দার।

 

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...