Monday, April 6, 2026

আরসিবির বিরুদ্ধে ম‍্যাচ জিতে কী বললেন ধোনি?

Date:

Share post:

সোমবার রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের বিরুদ্ধে ৮ রানে জয় পায় চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হয়ে দুরন্ত ইনিংস খেলেন কনওয়ে এবং শিভম দুবে। তাদের ব‍্যাটে ভর করেই ২২৬ রান করে চেন্নাই। এই রান তারা করতে নেমে এক সময় দেখে মনে হয়েছিল, আরসিবি ম্যাচ জিতে যাবে। কিন্তু সেখান থেকেও ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই। সৌজন্যে ধোনির ঠান্ডা মাথার পরিকল্পনা। ম‍্যাচ জিতে যেন তেমন ইঙ্গিত দিলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আরসিবির বিরুদ্ধে ম‍্যাচ জিতে ধোনি বলেন,”আমি উইকেটের পিছনে দাঁড়িয়ে সব সময় খেলা নিয়েই ভাবি। কীভাবে ম্যাচ জেতা যাবে সেটাই আমার মাথায় ঘোরে। পরিস্থিতি বুঝে সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করি। ম্যাচের ফল কীহবে সেটা না ভেবে কীভাবে জিতব সেটা ভাবতে থাকি।”

দলের বোলিং নিয়েও মুখ খুলেছেন ধোনি। এই নিয়ে তিনি বলেন,”চিন্নাস্বামী স্টেডিয়ামে বল করা খুব মুশকিল। একে ছোট মাঠ, তারপর শিশির পড়ে। তাই বোলাররা রান দেবেই। কিন্তু তাদের পাশে থাকতে হবে। বোঝাতে হবে, কীভাবে উইকেট নেওয়া যায়। আরসিবির বিরুদ্ধে উইকেট না নিতে পারলে আমরা জিততে পারতাম না।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

সারাদিনে কী খান? ডায়েট চার্ট প্রকাশ করলেন খোদ তৃণমূল সুপ্রিমো

অফুরন্ত এনার্জি। তাঁর সঙ্গে হেঁটে তাল রাখতে পারেন না অনেকেই। নির্বাচনী প্রচারে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে ঝোড়ো প্রচার...

দ্বিতীয়বার ট্রাইবুনালে মুখ পুড়ল কমিশনের: সুপ্রিম কোর্ট ঘুরে বৈধ ঘোষিত আরও এক ভোটার

নির্বাচনের সূচি অনুযায়ী সোমবারই প্রথম পর্বের নির্বাচনের মনোনয়ন পেশের শেষ দিন। নিয়ম অনুযায়ী মঙ্গলবার প্রকাশ করতে হবে প্রথম...

বাংলায় প্রচারের মুখ, বিজেপিতে যোগ দিতেই লিয়েন্ডারকে ‘উপহার’ কেন্দ্রের

বিজেপিতে যোগ দিয়েই উপহার পেলেন লিয়েন্ডার পেজ (Leander Paes)। বাংলায় ভোটের পালে হাওয়া লাগাতে তৃণমূলে নিষ্ক্রিয় থাকা লিয়েন্ডার...

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...