Wednesday, June 24, 2026

২০২৪-এর লোকসভা নির্বাচনে ২০০ আসনও পেরোবে না বিজেপি: মমতা

Date:

Share post:

২০২১-এর বিধানসভা নির্বাচনে (Assembly Election) রাজ্যে এসে বিজেপি (BJP) বলেছিল, “আব কে বার দোশো পার!” এবার, ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election) বিজেপি দুশোও পেরোবে না। বুধবার, সাংবাদিক বৈঠক থেকে চ্যালেঞ্জ ছুড়ে দাবি করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বলেন,”২০২১ বিধানসভা নির্বাচনের আগে এখানেই বলত ২০০ পার। কিন্তু এবার তো দিল্লিতেও ২০০ পার হবে না। কীভাবে হবে, কোন ম্যাজিশিয়ান এসে করবে?”

তৃণমূল নেত্রীর অভিযোগ, লোকসভা নির্বাচনে সাফল্য পেতে এজেন্সি, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন- কিছুই ব্যবহার করবে গেরুয়া শিবির। উড়বে প্রচুর টাকা! মমতা মন্তব্য করেন, “CRPF, BSF, ED-CBI দিয়ে ভোট লুট করা যাবে না। ইলেকট্রনিং মেশিন নিয়েও সন্দেহ রয়েছে। আমরা চাইব ভিভিপ্যাটে মেশিন যাতে বেশি করে ব্যবহার হয়। কিন্তু বিজেপি কারও কথা শোনে না, ওদের আচরণ আর জুমলা দেখে আমি বিস্মিত।”

এদিন তৃণমূল সুপ্রিমো ফের বলেন, “২০২৪-এ বিজেপি ক্ষমতায় ফিরবে না।“ কিন্তু কেন্দ্রের বিরোধী দলগুলি কি সংঘবদ্ধ? এর উত্তরে মমতা জানান, নীরবতার অর্থ নিষ্ক্রিয়তা নয়। “কেন্দ্রীয় স্তরে সব বিরোধী দল একত্রিতভাবে কাজ করছে। আমাদের রোজ কথা হচ্ছে। নিয়মিত যোগাযোগ রয়েছে।” অর্থাৎ বিজোপি বিরোধী জোট বাইরে থেকে বোঝা না গেলেও, তলায় তলায় চলছে।

 

 

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...