Wednesday, June 24, 2026

তীব্র দহন-কো.ভিড থেকে সতর্ক থাকার পরামর্শ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

তীব্র দহন। সঙ্গে চিন্তা বাড়াচ্ছে কোভিড। এই পরিস্থিতিতে রাজ্যবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

গরম থেকে বাঁচতে
• ওআরএস
• নুন-চিনি-লেবুর জল
• রোদে বেরোলে সুতির চাদরে মাথা ঢাকা
• প্রয়োজন ছাড়া প্রবল তাপে রাস্তায় না বেরনো

কোভিড সংক্রমণ নিয়েও বাংলার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী।
• জনবহুল স্থানে মাস্ক পরা
• যতটা সম্ভব কোভিড বিধি মেনে চলা
• হাত বারবার ধোয়া
• স্যানিটাইজার ব্যবহার করা

মুখ্যমন্ত্রী জানান, ‘‘গরমে রোগের পরিক্রমা শুরু হয়। তাই পারলে আপনারা মাস্ক পরবেন। ভিড় এড়িয়ে চলবেন। ঈদের পর আমিও মাস্ক পরতে শুরু করব। আমার বেশ কয়েকটা ইফতারের নেমন্তন্ন আছে। সেগুলো মিটলে আমিও মাস্ক পরব।’’

এই মুহূর্তে রাজ্যে ৪৯ জন কোভিড রোগী হাসপাতালে ভর্তি বলে জানান মমতা। তাঁদের মধ্যে ৯ জনের অক্সিজেন সরবরাহের প্রয়োজন হচ্ছে। তবে, কারও ভেন্টিলেশনের দরকার হচ্ছে না। কোভিড পরিস্থিতি নিয়ে এখনই কোনও চিন্তার কারণ নেই বলেই মত মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন- ২০২৪-এর লোকসভা নির্বাচনে ২০০ আসনও পেরোবে না বিজেপি: মমতা

 

 

Related articles

ভাঁওতার বাজেট বিজেপির, ঘোষণা-বাস্তবে বিস্তর ফারাক

ভাঁওতার বাজেট (Budget), জুমলার বাজেট। একেবারে দিশাহীন। দেখনদারি রয়েছে সঠিক দিশা নেই। নেই আয়ের হদিশ। শিল্প-কর্মসংস্থান, বেকারত্ব দূরীকরণের...

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...