Saturday, April 4, 2026

স্বাস্থ্য বিমার আওতায় এবার পঞ্চায়েত কর্মীরাও! নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

এবার সরকারি স্বাস্থ্য বিমা প্রকল্পের (Health Scheme) আওতায় আসছেন রাজ্যের পঞ্চায়েত কর্মীরাও (Panchayat Election)। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েতে কর্মরত সমস্ত কর্মীরাই স্বাস্থ্য বিমা প্রকল্পের সুযোগসুবিধা পাবেন বলে সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন নবান্নে সাংবাদিকদের উদ্দেশে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, সরকারি কর্মচারী সংগঠনের আবেদনের ভিত্তিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর মুখ্যমন্ত্রীর এমন ঘোষণার ফলে বর্তমানে রাজ্যে কর্মরত ৩০ হাজার পঞ্চায়েত কর্মী এবং কুড়ি হাজার অবসরপ্রাপ্ত পেনশনভোগী উপকৃত হবেন।

উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ঘোষনা মতোই স্বাস্থ্য বিমায় আরও বেশি পরিমাণ ক্যাশলেস সুযোগসুবিধা পাচ্ছেন রাজ্যের সরকারি কর্মচারীরা এবং অবসরপ্রাপ্তরা। আর সোমবার এমন ঘোষণার ফলে স্বাভাবিকভাবেই রাজ্যের সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তদের পাশাপাশি পঞ্চায়েত কর্মীরাও উপকৃত হবেন। এদিকে রাজ্যের অর্থ দফতর সূত্রে ঘোষণা করা হয়েছে, সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তরা যদি এখন হাসপাতালে ভর্তি হন সেক্ষেত্রে আগের তুলনায় অনেক বেশি সুবিধা পাবেন। তবে এই সমস্ত সুযোগসুবিধা তারাই পাবেন যাদের নাম নথিভুক্ত রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য বীমা প্রকল্পে।

তবে বর্তমানে স্বাস্থ্য বীমা প্রকল্পে ক্যাশলেস সুবিধার পরিমাণ ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে দেড় লক্ষ টাকা করা হয়েছে। এর ফলে হাসপাতালে ভর্তি হওয়ার পর কোনও সরকারি কর্মচারী অথবা অবসরপ্রাপ্ত কর্মীরা কোনওরকম খরচ না করেই দেড় লক্ষ টাকা পর্যন্ত পরিষেবা পাবেন।

 

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...