Thursday, June 25, 2026

তাপপ্রবাহের মাঝে দাপিয়ে ব্যাটিং কো*ভিডের, সং*ক্রমণ ছাড়াল ১০ হাজারের গণ্ডি!

Date:

Share post:

একদিকে বাড়ছে গরমের দাপট, অন্যদিকে ভারতে ক্রমশ উদ্বেগজনক হচ্ছে কো*ভিডের (Covid 19) পরিস্থিতি। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry)দেওয়া তথ্য ও পরিসংখ্যান অনুযায়ী, দেশে নতুন করে ১০ হাজার ৫৪২ জন কো*ভিড ১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা (Active Case) ৬৩ হাজার ৫৬২ জন। তবে সব থেকে বেশি চিন্তা বাড়ছে রাজধানীকে নিয়ে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলছে এখন দিল্লিতে মোট ৫ হাজার ৭১৪ জন এই ভাইরাসে আক্রান্ত।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোভিডের নতুন ভ্যারিয়েন্ট XBB1.16 ভ্যাকসিন বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে এড়াতে পারে। এই মুহূর্তে যা পরিস্থিতি আগামী এক মাস সব দিকে কড়া নজর রাখতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। দেশের পরিসংখ্যান আজ একলাফে বেড়েছে অনেকটাই। AIIMS-এর ডাক্তাররা বলছেন, সারা দেশে নতুন করে কোভিড সংক্রমণ বাড়ছে। তবে এই সংক্রমণের অধিকাংশই মৃদু উপসর্গযুক্ত। মৃত্যুর হার রেকর্ড করা হয়েছে ১.১৮ শতাংশ। এখনও পর্যন্ত সারা দেশে মোট ২২০.৬৬ কোটি ডোজ দেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। যদিও আক্রান্তের সংখ্যা বাড়লেও সেভাবে হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না বলেই মত চিকিৎসকদের। গতকাল অর্থাৎ ১৮ এপ্রিল পশ্চিমবঙ্গ সরকার কোভিড ১৯-এর জন্য একটি গাইডলাইন প্রকাশ করে। যেখানে ভিড় এড়ানোর পরামর্শ দেওয়ার পাশাপাশি বয়স্ক, শিশু, গর্ভবতী মহিলা এবং কো-মর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদের পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে হবে। কো*ভিড পজিটিভ হলে এক সপ্তাহ হোম আইসোলেশনে থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি রাজ্যের জন্য একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় জানান, এই মুহূর্তে রাজ্যে ৪৯ জন কোভিড রোগী হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের মধ্যে ৯ জনের অক্সিজেন সরবরাহের প্রয়োজন হচ্ছে। তবে, কারও ভেন্টিলেশনের প্রয়োজন নেই। পাশাপাশি কোভিড পরিস্থিতি নিয়ে এখনই কোনও চিন্তার কারণ নেই বলেই মত মুখ্যমন্ত্রীর।

 

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...