Thursday, June 25, 2026

দলটা রেস্তরাঁ হয়ে গিয়েছে: মুকুল ইস্যুতে এবার মুখ খুললেন মদন

Date:

Share post:

মুকুল রায়ের(Mukul Roy) দিল্লি যাত্রায় রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল শুরু হয়েছে। এদিন দিল্লি থেকে সংবাদমাধ্যমকে মুকুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি বিজেপিতেই থাকতে চান। তবে মুকুলের এই রাজনৈতিক পাল্টি নিয়ে এবার মুখ খুললেন কামারহাটির তৃণমূল(TMC) বিধায়ক মদন মিত্র(Madan Mitra)। তাঁর দাবি, ‘দলটা রেস্তরাঁ হয়ে গিয়েছে’। পাশাপাশি এটাও জানালেন, মুখ খোলার জন্য দল যদি তাকে শোকজ করে তবে তাতেও তিনি রাজি।

এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, “মুকুলকে নেওয়ার সময় মনে হচ্ছিল দিল্লিতে বিজেপির সিংহাসন দখল হয়েছে। গত বছর ২১শে জুলাই মমতা অভিষেকের পাশেই মুকুলের চেয়ার ছিল। বিজেপিতে চলে গিয়ে সব খবর দিয়ে তারপর পাগল সেজে এলে মঞ্চে জায়গা হয়ে যাবে? কেউ আসছে যাচ্ছে, দলটা রেস্তরাঁ হয়ে গিয়েছে। সবাই তো এবার মুকুলের পথে হাঁটবে।” একইসঙ্গে মদন বলেন, “এটা শুভেন্দু অধিকারীর গেম প্ল্যান। মুকুলকে দিয়ে কিছু নাম বলানো হবে যাতে মানুষ বিশ্বাস করেন। সেই জন্যই মুকুল রায়কে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে।” এরপরই সুর চড়িয়ে মদন বলেন, মুকুলকে কেনই বা নিয়ে আসা হল, কেন এত মুকুল মুকুল হচ্ছে!

এছাড়াও মুকুলের দিল্লিযাত্রা নিয়ে তদন্তের দাবিও তুলেছেন মদন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, “আমি চাইব মুকুলের হঠাৎ কী হল, সেই তদন্তের দায়িত্ব সিবিআই-ইডিকে দেওয়া হোক। সব কিছুই যখন সিবিআই-ইডি তদন্ত করছে, তখন ওরা বার করুক যে মুকুলকে কারা দিল্লিতে নিয়ে গেল। মুকুল শুধু এই দেশের একজন নাগরিক নন, প্রাক্তন রেলমন্ত্রী ও বর্তমান বিধায়ক।”

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...