Friday, April 3, 2026

২ মাস বাংলায় ‘সংযোগ যাত্রা’ করবেন অভিষেক: ঘোষণা তৃণমূল সুপ্রিমোর

Date:

Share post:

বরাবরই নিবিড় জনসংযোগে জোর দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পঞ্চায়েত ভোটের আগেও সেই বিষয়েই রূপরেখা তৈরি করেছেন তিনি। তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বে বাংলার জেলায় জেলায় হবে ‘সংযোগ যাত্রা’।

তীব্র গরমের কথা ভেবে এই কর্মসূচি কদিন পরে করার কথা বলেছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু অভিষেক এখনই কর্মসূচি জানিয়ে ফেলেছেন। ২৫ এপ্রিল থেকে এই ‘সংযোগ যাত্রা’ শুরু হবে।

রাজ্যের কোণায় কোণায় যাবেন অভিষেকরা। সরকারি পরিষেবা-সহ বাংলার মানুষে চাওয়া-পাওয়া সব কিছুই শুনবেন সংযোগ যাত্রার প্রতিনিধিরা। মানুষের যাতে কষ্ট না হয়, তার জন্য ছোট ছোট সভা হবে। স্থানীয়দের কাছে গিয়ে তাঁদের কথা শুনবেন তৃণমূল নেতৃত্ব।

 

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...