Saturday, April 4, 2026

দিল্লিতে অ্যাপেল-এর প্রথম স্টোর উদ্বোধন করলেন সংস্থার সিইও টিম কুক

Date:

Share post:

মুম্বইয়ের পর রাজধানী শহর দিল্লিতে দ্বিতীয় ব্র্যান্ড স্টোর খুলে গেল অ্যাপেল স্টোর। দিল্লির সাকেতে এই স্টোর উদ্বোধন করেন সংস্থার সিইও টিম কুক। ফিতে কেটে ক্রেতাদের স্বাগত জানান তিনি। ভারতে এটি অ্যাপেলের দ্বিতীয় স্টোর এবং দিল্লিতে প্রথম। বৃহস্পতিবার সকাল ১০টায় এই নতুন অ্যাপেল স্টোরের উদ্বোধন করা হয়। ভারতে অ্যাপেলের দ্বিতীয় স্টোরের নাম দেওয়া হয় ‘অ্যাপেল সাকেত’।

আরও পড়ুন:১৫ দিনের মধ্যে জায়গা ছাড়ুন, অমর্ত্য সেনকে কড়া ভাষায় উচ্ছেদ নোটিশ বিশ্বভারতীর!

নতুন অ্যাপেল স্টোর রয়েছে দিল্লির সিলেক্ট সিটি ওয়াক মলে। ভারতের দ্বিতীয় অ্যাপেল স্টোর অ্যাপেল সাকেতে ইউজাররা পাবেন লেটেস্ট আইফোন, আইপ্যাড, অ্যাপেল ওয়াচ, এয়ারপডস, ম্যাক এবং অ্যাপেল টিভি মডেল। এই স্টোরের দেওয়াল সুসজ্জিত থাকবে সাপোর্টেড ডিভাইসের অ্যাকসেসরিজের সাহায্যে। এই অ্যাপেল স্টোরে থাকতে চলেছে দ্য অ্যাপেল পিকআপ ফেসিলিটি। এর মাধ্যমে ইউজাররা অনলাইনে অ্যাপেল প্রোডাক্ট কিনে তা এই স্টোর থেকে সংগ্রহ করতে পারবেন। যদিও মুম্বইয়ের তুলনায় আকার আয়তনে ছোট দিল্লির স্টোরটি।


প্রসঙ্গত,,দু’দিন আগেই মুম্বইতে অ্যাপেল বিকেসি’র উদ্বোধন করেছেন সংস্থার সিইও টিম কুক। ভারতে অ্যাপেলের প্রোডাক্ট লঞ্চের ১৫ বছর পর খোলা হল স্টোর। আইফোন নির্মাতা সংস্থা এও ঘোষণা করেছে যে অ্যাপল সাকেত এবং ভারতে কোম্পানির অন্যান্য ক্রিয়াকলাপগুলি কার্বন নিরপেক্ষ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিতে চালিত হবে। আনুষ্ঠানিক ভাবে লঞ্চের আগে এই স্টোর ভালভাবে পর্যবেক্ষণ করে নেওয়া আছে।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...