Sunday, February 22, 2026

ইদে নিরাপত্তায় চাদরে মুড়ছে শহর কলকাতা, মোতায়েন সাড়ে ৩ হাজার পুলিশ

Date:

Share post:

আগামী শনিবার গোটা বিশ্বজুড়ে পালিত হবে খুশির ইদ। শহর কলকাতাতেও সাড়ম্বরে পালিত হবে এই উৎসব। আর ইদে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে সতর্ক পুলিশ প্রশাসন। শহরের রাস্তায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করল লালবাজার।

আরও পড়ুন:আদালতের দ্বারস্থ অমিতাভ নাতনি আরাধ্যা!কী অভিযোগ তাঁর?

সূত্রের খবর, শহরে ৬৭৮টি জায়গায় নামাজের অনুষ্ঠান হবে। সেকারণে ওইদিন সাড়ে তিন হাজার পুলিশকর্মী মোতায়েন করছে লালবাজার। সারাদিন আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পর্যবেক্ষণ করবেন উচ্চপদস্থ অফিসাররা। এছাড়াও থাকছে ৫৮টি মোবাইল পেট্রলিং টিম, ৩৬ বাইক পেট্রলিং টিম। তারা শহরজুড়ে টহলদারি চালাবে। ১৮টি এইচআরএফএস মোতায়েন থাকবে বিভিন্ন জায়গায়। পাশাপাশি, নিরাপত্তার কারণে কলকাতার বিভিন্ন এলাকা মিলিয়ে মোট ৩৪৬টি পুলিশ পিকেট করা হচ্ছে। একইসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও নজরদারি চালাবে কলকাতা পুলিশ।

সম্প্রতি একটি ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল রাজ্যের বিভিন্ন এলাকা। সেই বিষয়টিকে মাথায় রেখেই ইদের দিন শহরে বাড়তি নিরাপত্তা ও নজরদারি চালাবে লালবাজার। সমস্ত থানাকে নিজেদের এলাকায় কড়া নজরদারি চালাতে বলা হয়েছে। কোনও অপ্রীতিকর পরিস্থিতি যেন তৈরি না হয়, সেদিকে নজর দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন পদস্থ কর্তারা। কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (সদর) সন্তোষ পান্ডে বলেন, ইদকে কেন্দ্র করে বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। বিশেষত, সোশ্যাল মিডিয়ায় নজরদারির রাখার জন্য সাইবার বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে কোনওরকম উস্কানিমূলক পোস্ট হলে অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

 

 

spot_img

Related articles

আফগান সীমান্তে এয়ার স্ট্রাইক পাকিস্তানের, হামলার জবাব দিতে তৈরি তালিবান

আফগানিস্তানের আকাশে পাক সেনার এয়ার স্ট্রাইক, এফ ১৬ যুদ্ধবিমান বেছে বেছে গুঁড়িয়ে দিল সাতটি জায়গা (Pakistan air strike...

রবিবাসরীয় সকালে ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, গাড়ির ধাক্কায় মৃত ৫ পুলিশকর্মী

ওডিশার (Odisha) ঝাড়সুগুড়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫ পুলিশকর্মী। রবিবার সকালে দ্রুত গতিতে ছুটে এসে একটি ট্রেলার কর্তব্যরত...

বসন্তে বৃষ্টির পূর্বাভাস, রবিবাসরীয় কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা 

দোলের আগে বঙ্গে বৃষ্টির পূর্বাভাস। আগামী সপ্তাহের গোড়াতেই ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েক জেলা, এ সম্ভাবনার কথা আগেই জানিয়েছে...

দেড় যুগ পর ভারতে শাকিরা! পয়লা মার্চ থেকেই টিকিট বিক্রি শুরু 

শুরু ১৯ বছর পর ভারতে অনুষ্ঠান করতে যাচ্ছেন ‘ক্যুইন অফ ল্যাটিন মিউজিক’ শাকিরা (Pop Singer Shakira)। ২০০৭ সালে শেষবার...