Saturday, June 20, 2026

চলন্ত সেনা ট্রাকে আ.গুন, চার ভারতীয় জওয়ানের মৃ.ত্যু!

Date:

Share post:

কাশ্মীরের (Kashmir) পুঞ্চ (Poonch) সেক্টরে ভয়াবহ দুর্ঘটনার শিকার ভারতীয় সেনার (Indian Army) ট্রাক। বৃহস্পতিবার একটি ট্রাকে করে একদল ভারতীয় সেনা জওয়ান ভট্ট দুরিয়ান ফরেস্টের কাছে পৌঁছতেই হঠাৎই আগুন ধরে যায় সেনার (Indian Army) ট্রাকে। গাড়ির গতি যথেষ্ট বেশি থাকায় চলন্ত অবস্থাতেই আগুন ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার বেশ কিছু ছবি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল। ঘটনার খবর পাওয়া মাত্রই দ্রুত উদ্ধার কাজ শুরু হয়। ইতিমধ্যেই চার জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। সেনার উচ্চপদস্থ আধিকারিকরা গোটা বিষয়টি খতিয়ে দেখছেন।

প্রাথমিকভাবে চারজনের দেহ উদ্ধার করা হলেও ওই সেনাদের গাড়িতে ঠিক কতজন ছিলেন তা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। উদ্ধারকারী দল মনে করছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। আগুনের তীব্রতা বেশি থাকায় প্রাথমিকভাবে উদ্ধার কাজ ব্যাহত হয়। নাশকতামূলক ঘটনার শিকার নাকি প্রাকৃতিক দুর্ঘটনা জেরেই এই অগ্নিকাণ্ড তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।সেনার তরফে ঘটনার বিস্তারিত তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী এখনও উদ্ধারকাজ চলছে।

 

Related articles

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...