Friday, June 26, 2026

মাত্র ৪৬ সেকেন্ডে গঙ্গা পার! সাংবাদিকদের নিয়ে পূর্ণাঙ্গ গতিতে ছুটল মেট্রো

Date:

Share post:

অপেক্ষার অবসান, সব ঠিক থাকলে আগামী ডিসেম্বরের মধ্যেই যাত্রী নিয়ে গঙ্গার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যাবে কলকাতা মেট্রো (Kolkata Metro)। এর আগে গঙ্গার ভেতরের টানেল দিয়ে মেট্রো রেক কতটা কাজ করছে তার পরীক্ষা করেছিলেন কর্তারা। এবার সাংবাদিকদের সফর সঙ্গী করল কলকাতা মেট্রো রেল (KMRC)। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড (Howrah Maidan to Esplanade) পূর্ণাঙ্গ গতিতে দৌড়ল মেট্রো। গঙ্গার তলা দিয়ে প্রায় ৫২০ মিটার টানেল পেরোতে সময় লাগল মাত্র ৪৬ সেকেন্ড।

কলকাতা মেট্রো রেলের তরফে এডমিনিস্ট্রেশনের জেনারেল ম্যানেজার এ কে নন্দী (A K Nandi) জানান, আজ বৃহস্পতিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত যে মেট্রোর কাজ চলছে তার দ্বিতীয় ট্রায়াল রান করা হয়। এদিন গতি, বাঁক, এমারজেন্সি ব্রেক পরীক্ষা করা হয়েছে৷ প্রসঙ্গত এক সপ্তাহ আগে গত বুধবারই এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে নবনির্মিত হাওড়া ময়দান স্টেশনে এসে পৌঁছয় মেট্রোর দু’টি রেক। এখনও পর্যন্ত কোন ত্রুটি ধরা পরিনি। তাই মনে করা হচ্ছে সব ঠিক থাকলে আগামী ডিসেম্বর মাস থেকেই যাত্রীদের নিয়ে গঙ্গার তলা দিয়ে ছুটবে মেট্রো। কিছু মেট্রো স্টেশনের কাজ বাকি রয়েছে। যদিও মেট্রো লাইনের সমস্ত কাজ শেষ। হুগলি নদীর ৩০ মিটার নিচে দিয়ে যাচ্ছে এই মেট্রো লাইন । তাই খুব স্বাভাবিকভাবেই সুরক্ষায় কোনও রকমের আপোষ করতে চান না মেট্রো কর্তারা।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...