Saturday, June 20, 2026

‘সারপ্রাইজ নয়, মোটিভেশনাল ভিজিট’! সংস্কৃত বিশ্ববিদ্যালয় পরিদর্শনের পর জানালেন রাজ্যপাল

Date:

Share post:

সংস্কৃত বিশ্ববিদ্যালয় (Sanskrit University) পরিদর্শনে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। বৃহস্পতিবার সকালে আচমকাই রাজ্যপাল পৌঁছে যান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে। বেলা ১২ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ে যান তিনি। এদিন মূলত বিশ্ববিদ্যালয়ের কী কী সমস্যা আছে তার খোঁজখবর নিতেই রাজ্যপাল কথা বলেন উপাচার্য ও অন্যান্য অধ্যাপক ও কর্মীদের সঙ্গে। এমনটাই জানিয়েছেন রাজ্যপাল স্বয়ং।

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে ঘরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বসতেন, সেখানে গিয়ে কিছুক্ষণ বসেন তিনি। প্রণাম করেন বিদ্যাসাগরের (Ishwar Chandra Vidyasagar) মূর্তিতেও। এরপরই ঘরটির সংরক্ষণ এবং আধুনিকীকরণের প্রয়োজন আছে বলেও জানান রাজ্যপাল। এছাড়াও সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী লাইব্রেরির (Library) আধুনিকীকরণের যে কাজ চলছে, সেই কাজও এদিন সরজমিনে খতিয়ে দেখেন রাজ্যপাল। সূত্রের খবর, সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি (Governing Body) তৈরি করার নিয়ম নিয়ে এদিন রাজ্যপালের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে উপাচার্যের। উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায় জানান, রাজ্যপাল সব ঘুরে দেখেছেন। ঐতিহ্যবাহী লাইব্রেরির কাজ সুষ্ঠভাবে করতে কমিটি গঠন করার কথাও বলেছেন। ২০২৪-এ ২০০ বছর পূর্তি হবে এই বিশ্ববিদ্যালয়ের। সে ব্যাপারেও এদিন আলোচনা হয়েছে।

তবে এদিন রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের বাইরে বেরিয়ে সাংবাদিকদের বলেন, এটা সারপ্রাইজ ভিজিট নয়, মোটিভেশনাল ভিজিট। বিশ্ববিদ্যালয়ের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সমস্যাগুলোকে চিহ্নিত করে দ্রুত সমাধানের বিষয়ে কথা হয়েছে। রাজ্যপাল আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ে বিদ্যাসাগর বসতেন। আমি মনে করি এখান থেকেই রেনেসাঁ শুরু হয়েছিল। আগামীদিনে ফের এই বিশ্ববিদ্যালয়ে আসবেন বলে জানিয়েছেন রাজ্যপাল।

 

 

 

Related articles

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...