Saturday, April 4, 2026

ভারত মাদকমুক্ত হবে ২০৪৭ সালে, রাজ্যগুলিকে লড়াইয়ে নামার ডাক শাহের

Date:

Share post:

মাদক(Drugs) ও চোরাচালানের বিরুদ্ধে এবার কোমর বেধে লড়াইয়ে নামতে চলেছে কেন্দ্রীয় সরকার(Central Govt)। বুধবার এক কর্মসূচিতে উপস্থিত হয়ে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shaha) জানান, “২০৪৭ সালের মধ্যে ভারত মাদকমুক্ত দেশ হয়ে উঠবে।” এই কাজ নির্ধারিত সময়ে শেষ করাই এখন স্বারাষ্ট্রমন্ত্রকের অগ্রাধিকার বলে জানান শাহ। এবং সকল রাজ্যকে এই কাজে এগিয়ে আসার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী(Home Minister)।

বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, “রাজনীতির ঊর্ধ্বে উঠে মাদকের বিরুদ্ধে এই লড়াইটা করা উচিত। কোন রাজ্যে কোন দলের সরকার আছে, তা মাথায় না রেখে সকলের এই বিষয়ে অনমনীয় নীতি নিয়ে এগোনো উচিত।” পাশাপাশি মাদক বিরোধী লড়াইয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাফল্য তুলে ধরে তাঁকে বলতে শোনা যায়, ২০২২ সালের জুন মাস থেকে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ৬ লক্ষ কেজি মাদক আটক করা হয়েছে। ৭০০০ কোটি টাকার মাদক পুড়িয়ে ফেলে নষ্ট করা হয়েছে।

একইসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তদন্তে পদ্ধতিগত ভুলের জন্য অনেক দেশ মাদকের বিরুদ্ধে লড়তে পারেনি। মাদকের ক্রেতা এবং বিক্রেতা উভয়ের বিরুদ্ধেই পদক্ষেপ করার পরামর্শ দিয়ে শাহ বলেন, “কারও কাছে যদি এক প্যাকেটও মাদক পাওয়া যায়, তবে সেই মাদক সে কোথায় পেল, তার উৎস সন্ধান করতে হবে।”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...