Monday, June 8, 2026

অ-বিজেপি রাজ্যে রাজ্যপালদের ‘অগণতান্ত্রিক কার্যকলাপ’: মমতার সঙ্গে কথা স্ট্যালিনের

Date:

Share post:

বুধবার, নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেছিলেন, ২০২৪ লোকসভা নির্বাচনের আগে সর্বভারতীয় স্তরে বিরোধী ঐক্য ‘টর্নেডো’র চেহারা নেবে। বিজেপি ক্ষমতায় আসবে না। এর ২৪ ঘণ্টার মধ্যেই টুইট করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (MK Stalin) জানালেন, অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে একজোট হওয়ার বিষয়ে ফোনে তাঁর সঙ্গে কথা হয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর।

নিজের টুইটার (Twitter) হ্যান্ডেলে স্ট্যালিন লেখেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ফোন করেছিলেন। অ-বিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যপালদের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে আমাদের উদ্যোগের তিনি প্রশংসা করেন। পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়ার জন্য সমস্ত বিরোধী মুখ্যমন্ত্রীকে এক জোট হওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।“

জগদীপ ধনকড়ের (Jagdip Dhankar) আমলে নবান্নের সঙ্গে রাজভবনের সংঘাতের চরমে ওঠে। সিভি আনন্দ বোসের (CV Anand Bose) রাজ্যপাল হওয়ার পর থেকে প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলেও, মাঝে মধ্যে ঠান্ডা লড়াই হচ্ছে। রাজ্যের শাসকদল শুধু নয়, BJP বিরোধীদলগুলিও অভিযোগ করে অ-বিজেপি রাজ্যে প্রশাসনকে বিরক্ত করতেই রাজ্যপালদের পাঠাচ্ছে মোদি সরকার। তামিলনাড়ুর রাজ্যপাল আরএন রবির বিরুদ্ধে রাজ্য সরকারের সব কাজে অযাচিত হস্তক্ষেপ করার অভিযোগ তোলেন স্ট্যালিন। বাংলার প্রাক্তন রাজ্যপাল ধনকড়ের মতো আরএন রবিকেও বিজেপি নেতা বলে কটাক্ষ করে সে রাজ্যের শাসকদল ডিএমকে। রাজ্যের বিলগুলিতে রাজ্যপালের সই করার জন্য সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে সম্প্রতি তামিলনাড়ু বিধানসভায় একটি প্রস্তাব আনা হয়েছে। সব অবিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিজেদের বিধানসভায় এই প্রস্তাব আনার জন্য চিঠি লিখেছিলেন স্ট্যালিন। সেই বিষয়ে তাঁর উদ্যোগে মমতা প্রশংসা করেছেন বলেই হয়ত লিখেছেন স্ট্যালিন। আগামী বছর লোকসভা নির্বাচন। এই পরিস্থিতিতে সেকোনও রাজনৈতিক বিষয় নিয়েই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রীর কথোপকথন বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...