Sunday, April 5, 2026

আগামিকাল DA আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে রাজ্য

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারে DA আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসছে রাজ্য সরকার। শুক্রবার, নবান্নে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠকে যোগ দেবেন যৌথ সংগ্রামী মঞ্চের ৬ সদস্য। থাকবেন হাইকোর্টের কর্মচারী সমিতির এক প্রতিনিধিও। বিকেল সাড়ে চারটেয় ওই বৈঠক ডাকা হয়েছে।

DA নিয়ে কর্মচারী সংগঠনের সঙ্গে রাজ্যকে বসার নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। ১০ দিনের মধ্যে বৈঠক ডাকতে হবে। সোমবার, এই নির্দেশ দেয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

হাই কোর্ট বলে, রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি তৈরি হবে। সংগঠনের তরফে ৫জন প্রতিনিধি ওই বৈঠকে থাকবেন। দ্রুত বৈঠকের দিন ঠিক করতে হবে। এরই পাশাপাশি, কর্মচারী ফেডারেশনকেও কর্মবিরতি না করার পরামর্শ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির।

 

 

 

Related articles

রবিবার পূর্ব বর্ধমান থেকে প্রচার শুরু করবেন অভিষেক, জনসভা গোসাবা-সাতগাছিয়াতেও

বাংলার বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) দলীয় প্রচারে প্রত্যেকদিন রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জনসভা কর্মসূচি...

‘নিজের ঘর’, উৎপল সিনহার কলম

প্রিয়তম , আমি নিশ্চিত যে আমি পাগল হয়ে যাচ্ছি। আমার মনে হচ্ছে , আমরা এই ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে...

ভোট প্রচারে আজ মুর্শিদাবাদে জোড়া জনসভা, দুপুরে বহরমপুরে রোড-শো মুখ্যমন্ত্রীর 

বাংলার দুয়ারে নির্বাচন, তৃণমূলসুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার লক্ষ্যে রাজ্যজুড়ে ঘাসফুলের কর্মী সমর্থকদের উৎসাহ...

Sunday Feature: আজীবন অবিবাহিত অটল কেন দত্তক নিয়েছিলেন বান্ধবীর মেয়েকে?

চল্লিশের দশকের গোয়ালিয়র। ভিক্টোরিয়া কলেজের লাইব্রেরিতে ধুলো জমা ভারী বইয়ের তাকে লুকানো ছিল এক পশলা নরম রোদ। সেখানেই...