Saturday, June 13, 2026

“এসব বলে ধৃ.তদের বেশিদিন আটকে রাখা যাবে না”! ফের আদালতের ভর্ৎ.সনার মুখে সিবিআই

Date:

Share post:

ফের তদন্ত প্রক্রিয়া নিয়ে বিচারকের প্রশ্নের মুখে পড়তে হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে। বৃহস্পতিবার আলিপুরের বিশেষ আদালতে কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, শান্তিপ্রসাদ সিনহাদের পেশ করা হয়। আর এদিনের শুনানি চলাকালীন বিচারক সিবিআইয়ের উদ্দেশে প্রশ্ন করেন, ‘আপনারা দীর্ঘদিন বলে আসছেন, অজানা মানুষদের কথা। তাঁদের সঙ্গে নাকি ধৃতদের প্রত্যক্ষ যোগাযোগ আছে। নিয়োগ দুর্নীতিতে তাঁরা পর্দার পিছনে থেকে কাজ করেছেন। কিন্তু তাঁরা কারা? অবিলম্বে জানাতে হবে আদালতকে। এসব কথা বলে বেশিদিন ধৃতদের আটকে রাখতে পারবেন না!

তবে এখানেই থেমে থাকেননি বিচারক। তিনি আরও বলেন, আপনারা গ্রাউন্ডে গিয়ে এখনও কেন তদন্ত করছেন না? কবে সেটা করবেন, তাও জানতে চান বিচারক। এরপরই এদিন বিচারপতির কাছে কেস ডায়েরি জমা দেন সিবিআইয়ের আইনজীবী। এরপরই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী বলেন, আপনি এই কেস ডায়েরির এক নম্বর পাতায় যে নামগুলো আছে সেগুলো একবার দেখুন। আমরা সেইসব নাম প্রকাশ্য আদালতে বলতে পারব না! তবে এদিন কেস ডায়েরি পাওয়ার পর বিচারক তাতে নজর দেন। সিবিআইয়ের আইনজীবী জানান, এমন কিছু এমন নাম আছে যা আদালতে মুখে বলা যাবে না। তবে শুধু নিয়োগ দুর্নীতিই নয়, এর আগেও একাধিক মামলায় এই ধরনের যুক্তি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এদিন বিচারককে সিবিআই-র আইনজীবী জানান, যেহেতু নিয়োগ দুর্নীতির ব্যপ্তি বিরাট, তাই সবটা গুছিয়ে আনতে সময় লাগছে। কিন্তু তাঁরা তদন্তের মধ্যেই আছেন।

তবে সিবিআই আইনজীবীর এমন মন্তব্য শুনেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তাহলে কী শুধুমাত্র অনুমানের উপর ভিত্তি করেই তদন্ত চালানো হচ্ছে? জোর করে মামলা টেনে নিয়ে কী প্রমাণের চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা? এবার আসল মাথাদের সামনে নিয়ে আসা হোক। এভাবে কতদিন মামলা টেনে নিয়ে যাওয়া যেতে পারে? আগেই একাধিকবার সিবিআইয়ের তদন্ত নিয়ে এর আগেও নিম্ন আদালতের বিচারক, হাইকোর্টের বিচারপতিরা প্রশ্ন তুলেছিলেন। অসন্তোষও প্রকাশ করেছিলেন ভরা এজলাসে। ফের নিয়োগ দুর্নীতি মামলায় পুখ পুড়ল সিবিআই-র।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...