Sunday, April 5, 2026

নিয়োগ দুর্নী*তির তদন্তে তাপস সাহার বাড়ি-অফিসে সিবিআই

Date:

Share post:

নিয়োগ দুর্নীতির অভিযোগে  নদিয়ার তেহট্ট-র বিধায়ক তাপস সাহার বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্যের দুর্নীতিদমন শাখার হাত থেকে তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। অবিলম্বে সিবিআইকে নথি হস্তান্তরের নির্দেশ দিয়েছিল আদালত। এরপরই শুক্রবার তাপস সাহার বাড়িতে হানা দিল সিবিআই। শুক্রবার দুপুর নাগাদ তাপস সাহার বাড়িতে উপস্থিত হয় সিবিআইয়ের তদন্তকারীরা।তার অফিসেও তল্লাশি চালানো হয়।

চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠেছে এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। অভিযোগ বিভিন্ন সরকারি দফতরে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রায় ১৬ কোটি টাকা নিয়েছেন তাপস সাহা।তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ২০১৮ সাল থেকে চাকরি দেওয়ার নামে ৫ কোটি টাকা প্রতারণার অভিযোগে হাইকোর্টে মামলা করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সেই মামলার শুনানিতে সোমবার হাইকোর্টে সিবিআইয়ের আইনজীবী বিল্বদল ভট্টাচার্য জানান, তৃণমূল বিধায়ক তাপস সাহার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার স্বপক্ষে কিছু নথি পাওয়া গেছে। এমন কিছু নথি সামনে এসেছে যার জেরে তদন্তে আগ্রহী সিবিআই। এরপরই এদিন তাঁর বাড়িতে হানা দিল সিবিআই।

এদিন তৃণমূল বিধায়কের বাড়িতে সিবিআই হানার সময় গোটা বাড়ি চারপাশে মোতায়েন করা হয় কেন্দ্রীয় বাহিনী। বন্ধ করে দেওয়া হয় বাড়ির গেট। যদিও তাঁর বিরুদ্ধে সিবিআই নির্দেশ দেওয়ার পরই মুখ খোলেন তৃণমূল বিধায়ক। দলের একাংশের বিরুদ্ধেই ফের ষড়যন্ত্রের অভিযোগ এনেছেন তিনি। সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা। এবার কি আরও এক তৃণমূল বিধায়ক পড়তে পারেন গ্রেফতারির আওতায়, তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে।

 

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...