Monday, April 6, 2026

নিয়োগ দুর্নী*তি মামলায় নিজামে হাজিরা শাহজাহান মোল্লার!

Date:

Share post:

রাজ্যে নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) এবার CBI দফতরে হাজিরা দিলেন দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের তৃণমূল নেতা শাহজাহান মোল্লা (Shahjahan Molla)। আজ শুক্রবার তাঁকে নিজাম প্যালেসের (Nizam Palace) সিবিআই দফতরে ডেকে আসতে বলা হয়। সেইমতো সকাল ১১ টা নাগাদ পৌঁছে যান শাহজাহান । নিয়োগ দুর্নীতিতে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)অত্যন্ত ঘনিষ্ঠ এই শাহজাহানকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন তদন্তকারী অফিসারেরা। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ধৃত স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার সঙ্গেও শাহজাহানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

নিজাম প্যালেসের ১৫ তলায় সিবিআইয়ের অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের অফিসে প্রবেশের আগে সাংবাদিকদের কার্যত এড়িয়ে যান শাহজাহান মোল্লা। এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। এবার সেই তল্লাশিতে উঠে আসা নথি থেকেই এই সরাসরি হাজিরার নির্দেশ বলে মনে করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে শাহজাহানের বিরুদ্ধে তাঁর মেয়েসহ একাধিক আত্মীয় পরিজনকে গ্রুপ ডি পদে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। সঙ্গে কিছু নথিও পেয়েছেন আধিকারিকরা। সেই সব কিছু নিয়েই এবার CBI তলব বলে মনে করা হচ্ছে। এই নিয়ে শাহজাহান মোল্লাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ” বেশ কিছু ব্যাপারে সিবিআই আধিকারিকরা আমাকে ও আমার স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন। ব্যাঙ্কের নথিও দেখতে চান। আমি সবরকম ভাবে সহযোগিতা করেছি। প্রয়োজন হলে আগামিতেও সবরকম সহযোগিতা করব।”

 

Related articles

গান্ধীমূর্তিতে শ্রদ্ধা জানিয়ে মনোনয়ন পেশ: ঘরের ছেলে কুণালের জন্য বিপুল উন্মাদনা জনতার

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে সব দলীয় প্রার্থীদের মনোনয়নের প্রক্রিয়াও তত দ্রুত হচ্ছে। সোমবারই প্রথম দফার নির্বাচনের মনোনয়ন...

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে: একতিরে কমিশন-অধীর-মিমকে নিশানা অভিষেকের

মুর্শিদাবাদে বিজেপির ৩ এজেন্সি কাজ করছে। সোমবার, জলঙ্গীর সাদিখাঁরদিয়াড় বিদ্যানিকেতন গ্রাউন্ডের জনসভায় থেকে একতিরে নির্বাচন কমিশন, কংগ্রেস (Congress)...

IPL: হারের হ্যাটট্রিক, লজ্জার নয়া রেকর্ড, ফিকে হচ্ছে সিএসকের দাপট!

আইপিএলের(IPL) শুরুতেই হারের হ্যাটট্রিক। লজ্জার রেকর্ড ধোনিহীন চেন্নাই সুপার কিংসের(CSK)। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের(CSK) দাপট কি ক্রমশ ফিকে...

দলনেত্রীর কড়া বার্তার পরেই প্রার্থীপদ প্রত্যাহার মনিরুলের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে মনিরুল ইসলামকে সাসপেনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। এর ২৪ ঘণ্টার...