Tuesday, June 9, 2026

সুভাষ পল্লী নেতাজি উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয়ের আধুনিকীকরণে অরূপ বিশ্বাস

Date:

Share post:

আধুনিকতার ছোঁয়া পেল টালিগঞ্জের সুভাষ পল্লী নেতাজি উদ্বাস্তু প্রাথমিক বিদ্যালয়। আধুনিক প্রযুক্তি দ্বারা নব রূপে সজ্জিত স্কুলটির শুক্রবার উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের বিদ্যুৎমন্ত্রী (power minister) অরূপ বিশ্বাস (Arup Biswas)। উপস্থিত ছিলেন স্থানীয় পুর প্রতিনিধি সন্দীপ দাস এবং কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান কার্তিক মান্না।

১৯৭৪ সাল থেকে নানা ঘটনার সাক্ষী থেকে সুবর্ণ জয়ন্তীর গোড়ায় স্কুলটির আমূল পরিবর্তন ঘটতে চলেছে টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস মহাশয়ের হাত ধরে। স্কুলটিতে থাকছে অত্যাধুনিক প্রযুক্তিগত শিক্ষার সমস্ত কিছু ব্যবস্থা। থাকছে স্মার্ট ক্লাস, স্মার্ট বোর্ড, প্রজেকশন, প্লে অ্যান্ড লার্ন, সাথে আছে কিচেন গার্ডেন, মিউজিক ক্লাস ।

আরও পড়ুন- নিয়োগ দুর্নী*তি মামলায় নিজামে হাজিরা শাহজাহান মোল্লার!

Related articles

আপাতত স্বস্তি খান স্যারের! কী জানাল আদালত

আদালতের নির্দেশে আপাতত স্বস্তি পেলেন জনপ্রিয় শিক্ষক খান স্যার (Khan Sir)। মঙ্গলবার পাটনা কোর্টের তরফ থেকে তাঁর গ্রেফতারিতে...

সবাই উন্নয়নের পক্ষে ঐক্যবদ্ধ: পরবর্তী মালদহ প্রশাসনিক বৈঠকের ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার রাজ্যে প্রথম মন্ত্রিসভা গঠনের একমাস পূর্ণ। বিজেপির বিধায়কেরা শপথ নিলেও প্রায় ৩০ টি দফতরের মন্ত্রী এখনও ঘোষিত...

ওড়িশার অনুরোধ! দিঘার জগন্নাথ মন্দির থেকে উঠে গেল ‘ধাম’ শব্দ

বিজেপি সরকারের জমানায় প্রথম ধর্মীয় পদক্ষেপে বদলে গেল দিঘার বহুচর্চিত জগন্নাথ ধামের নাম। প্রতিবেশী ওড়িশা থেকে আগেও বারবার...

সময়সীমা শেষের আগেই সিআইডিকে চিঠি অভিষেকের, কী লিখলেন তৃণমূল সাংসদ

সই জাল-কাণ্ডে যখন ৩০ বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট তৃণমূল (TMC) সুপ্রিমোর বাড়ির সংলগ্ন দলীয় কার্যালয়ে সিআইডি টিম, তখনই...