Sunday, April 5, 2026

অবশেষে চলতি আইপিএল-এ প্রথম জয়, ম‍্যাচ জয়ের পর কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

Date:

Share post:

বৃহস্পতিবার চলতি আইপিএল-এ প্রথম জয় পায় দিল্লি ক‍্যাপিটালস। টানা পাঁচ ম্যাচে হারের পর আইপিএলে প্রথম জয় পায় দিল্লি। আর এই জয়ে উচ্ছ্বসিত দিল্লির ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায়। ম‍্যাচ শেষে এই জয়কে সরাসরি প্ৰথম টেস্ট রান নেওয়ার সঙ্গে তুলনা করলেন সৌরভ।

ম্যাচের শেষে সৌরভ বলে দেন, “অবশেষে জয় পেয়ে ভালো লাগছে। ডাগ আউটে বসে বারবার ২৫ বছর আগে নিজের প্ৰথম টেস্ট রান নেওয়ার কথা মনে পড়ছিল। আমরা আজ ভাগ্যবান ছিলাম।”

টানা আইপিএলে হারের মুখ দেখছিল দিল্লি। তার  কারণ হিসাবে দলের ব্যাটিংয়ের ধারাবাহিক ব্যর্থতার কথা স্বীকার করে নেন সৌরভ। এই নিয়ে তিনি বলেন,” জানি আমরা মোটেই ভালো ব্যাটিং করতে পারছি না। আমাদের উন্নতির আরও সুযোগ খুঁজতে হবে। ছেলেদের সঙ্গে আমরাও পরিশ্রম করছি। ওঁদের ফর্মে ফেরাতে সাহায্য করব।

ব‍্যাটিং ব‍্যর্থতার কথা বললে বোলারদের কৃতিত্ব দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, “চলতি সিজনে এর আগেও আমরা ভালো বোলিং করেছি। তবে আমাদের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে ব্যাটিং। নিজেদের ব্যাটিংয়ে কীভাবে উন্নতি করতে হবে, সেটা আমাদের-ই প্ল্যানিং করতে হবে। স্পিনাররা দারুণ বোলিং করল।”

আরও পড়ুন:দিল্লির কাছে হারের দায় নিজের ঘাড়েই চাপালেন নাইট অধিনায়ক


 

 

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...