Tuesday, June 16, 2026

প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা মদন ঘোষ! শো*কস্তব্ধ রাজনৈতিক মহল

Date:

Share post:

চলে গেলেন প্রবীণ সিপিএম নেতা তথা প্রাক্তন বিধায়ক মদন ঘোষ (Madan Ghosh)। কৃষক আন্দোলনের অন্যতম নেতার প্রয়াণে শো*কস্তব্ধ রাজনৈতিক মহল। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে শেষকৃত্যে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, রবীন দেব-সহ অন্যান্য নেতারা উপস্থিত হন। টুইট করেছেন বাম নেতা সুজন চক্রবর্তী এবং সূর্যকান্ত মিশ্র (Sujan Chakraborty and Surjya Kanta Mishra)। বর্ধমানে ভাতছালায় নিজের বাসভবনে শুক্রবার সকাল ৭ টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘদিন বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি।

দীর্ঘদিন সিপিএমের রাজ্য কমিটিতে ছিলেন মদন ঘোষ। অবিভক্ত বর্ধমান জেলার সিপিএম জেলা সম্পাদকের দায়িত্ব ছিল তাঁর উপর। কেন্দ্রীয় কমিটির সদস্যও হয়েছিলেন তিনি। সর্বভারতীয় কৃষক সভার সহ সভাপতির দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। তাঁকে লাল সেলাম জানিয়েছেন সিপিএম দলের অন্যান্য নেতৃত্বরাও। শুক্রবার বিকেলে বর্ধমানেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

 

Related articles

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...