Sunday, April 5, 2026

সফল হল শ্রেয়াস আইয়রের অস্ত্রোপচার

Date:

Share post:

সফল হল শ্রেয়াস আইয়রের অস্ত্রোপচার। দীর্ঘদিন ধরে পিঠের চোটের ব‍্যাথায় ভুগছিলেন ভারতীয় এই ব‍্যাটার। জানা যাচ্ছে, গত মঙ্গলবার লন্ডনে তাঁর পিঠের অস্ত্রোপচার হয়েছে। সূত্রের খবর, সুস্থ হয়ে মাঠে ফিরতে ১০ থেকে ১২ সপ্তাহ সময় লাগবে শ্রেয়সের। পিঠের চোটের জন্য আইপিএল থেকে ছিটকে গিয়েছেন আগেই। আর জানা যাচ্ছে,বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও খেলতে পারবেন না শ্রেয়াস। তবে একদিনের বিশ্বকাপের আগে তিনি মাঠে ফিরতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

চিকিৎসকেরা জানিয়েছেন, প্রায় তিন মাস বিশ্রামে থাকতে হবে শ্রেয়াসকে। তারপর শুরু করতে পারবেন ট্রেনিং। শারীরিক সক্ষমতা বৃদ্ধির পর্ব শেষ হলে মাঠে ফিরতে পারবেন তিনি। নতুন করে কোনও সমস্যা তৈরি না হলে দেশের হয়ে এক দিনের বিশ্বকাপ খেলতে পারবেন শ্রেয়স।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাস্কর সিরিজের সময় পিঠে চোট পান শ্রেয়াস। চোটের কারনে সেই সিরিজে চতুর্থ টেস্টে ব্যাটও করতে পারেননি শ্রেয়াস। এরপর বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠানো হয় শ্রেয়াসকে। সেখানকার চিকিৎসকেরা চোট পরীক্ষা করে শ্রেয়াসকে অস্ত্রোপচার করানোর পরামর্শ দেন। সেই মতো লন্ডনে অস্ত্রোপচার হয় শ্রেয়সের। তাঁর অস্ত্রোপচারের ব্যবস্থা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:অবশেষে চলতি আইপিএল-এ প্রথম জয়, ম‍্যাচ জয়ের পর কী বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়?

 

Related articles

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...

হার্টফুলনেস মেডিটেশন সেন্টারে গানের সুরে একাত্ম ধ্যানের গভীরতা

জীবনে ভালো থাকতে গেলে হৃদয়ে প্রশান্তি আর অন্তরের অন্তস্থলে নিমজ্জিত গভীরতাকে স্পর্শ করতে হয়। কাজটা সহজ নয়, আবার...

গোবিন্দভোগ রফতানিতে কেন্দ্রের নিষেধাজ্ঞা: রায়না থেকে তোপ অভিষেকের

বাংলার কৃষিজীবী মানুষের জন্য যেখানে প্রতিটি ধাপে একের পর এক সহায়ক প্রকল্প ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়,...

তালসারিতে ৩ ধারায় মামলা দায়ের প্রিয়াঙ্কার, মধ্যরাত পর্যন্ত পুলিশের সঙ্গে কথা প্রসেনজিৎ-ঋতুপর্ণাদের

টলিউড অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday Bandopadhyay) মৃত্যুর সঠিক তদন্তের দাবিতে তালসারি থানায় তিন ধারায় মামলা দায়ের...