Sunday, April 5, 2026

রক্তস্নাত উপত্যকা: ৫ বছরে শহিদ ১৮২ জওয়ান, খতম ৭২৯ জঙ্গিও

Date:

Share post:

২০১৯ সালে ৩৭০ ধারা প্রত্যাহারের পর কেন্দ্রের মোদি সরকারের(Modi Govt) দাবি ছিল শান্তি ফিরেছে উপত্যকায়। তবে জম্মু কাশ্মীরের(Jammu Kashmir) বাস্তব ছবিটা বলছে রীতিমতো ‘রক্তস্নাত উপত্যকা’। একের পর এক জঙ্গি হামলায় ভূস্বর্গে বেড়েই চলেছে মৃতের সংখ্যা। পাল্লা দিয়ে চলছে সেনা(Indian Army) অভিযান। শেষ ৫ বছরে উপত্যকায় মৃত্যু মিছিলের যে তালিকা প্রকাশ্যে আনা হয়েছে তা দেখলে চমকে উঠতে হয়।

পুলওয়ামার পর এই পাঁচ বছরে জম্মু-কাশ্মীরে কত জঙ্গি হামলা হয়েছে, কত জঙ্গি খতম হয়েছে, কত জন জওয়ান নিহত হয়েছেন, ২০২২ সালের জুলাইয়ে লোকসভার বাদল অধিবেশনে এক প্রশ্নের জবাবে তার একটা খতিয়ান দিয়েছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। তিনি দাবি করেন, ২০১৯ সালের পর জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলার সংখ্যা অনেকটাই কমেছে। তিনি যে খতিয়ান দিয়েছেন, সেখানে বলা হয়েছে, ২০১৮ সালে ৪১৭টি জঙ্গি হামলা হয়েছে। সেখানে ২০২১ সালে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে ২২৯। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, ২০১৯ সালে সেনা অভিযানে ১৫৪ জঙ্গির মৃত্যু হয়। শহিদ হন ৮০ জওয়ানও। ২০২০ সালে জম্মু-কাশ্মীরে ২৪৪টি জঙ্গি হামলা হয়। তার মধ্যে ২২১ জন জঙ্গির মৃত্যু হয়। শহিদ হন ৬২ জন জওয়ান। আহত হয়েছিলেন ১০৬ জওয়ান। এছাড়াও এই সব হামলার ঘটনায় ৩৭ জন সাধারণ নাগরিক নিহত হন, আহত হন ১১২ জন।

পাশাপাশি ২০২২ সালে ২৪২টি জঙ্গি হামলায় ১৭২ জঙ্গির মৃত্যু হয়। আর সেই হামলায় ৩১ জওয়ান এবং ৩০ জন সাধারণ নাগরিক নিহত হয়েছিলেন। সব মিলিয়ে গত ৫ বছরে ১০৬৭ জঙ্গি হামলায় ১৮২ জওয়ান শহিদ হয়েছেন! খতম হয়েছে ৭২৯ জঙ্গি।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...