Monday, April 6, 2026

রাতভর ত.ল্লাশি, ‘পরিকল্পনামাফিক’ সিবিআই এসেছিল জানালেন তাপস!

Date:

Share post:

টানা ১৫ ঘণ্টা তল্লাশি চালাবার পর শনিবার ভোরে নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার (Tapas Saha) বাড়ি থেকে বেরিয়ে গেলেন সিবিআই-এর (CBI) আধিকারিকরা। শুক্রবার বিকেল থেকে বিধায়কের বাড়িতে শুরু হয় কেন্দ্রীয় সংস্থার তল্লাশি অভিযান। প্রচুর নথিপত্র উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ এনেছেন বিধায়ক(MLA)। তিনি বলছেন এই সিবিআই (CBI) তল্লাশি পরিকল্পনামাফিক করা হয়েছে। তৃণমূলের যুব নেতাদের নাম বলানোর চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করছেন তাপস সাহা (Tapas Saha)।

বিধায়কের বাড়ি থেকে কার্যালয়, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রাতভর তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বিধায়কের গাড়ি থেকে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন কেন্দ্রীয় গোয়েন্দারা বলে জানা যাচ্ছে। যদিও সিবিআই-এর এই তল্লাশি যে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এমন কথাও দাবি করেন বিধায়ক। বাড়িতে সিবিআই হানা নিয়ে তাপস সাহা সংবাদমাধ্যমকে জানান, “ওঁরা ভেবেছিলেন আমার বাড়িতে সোনা, টাকা, জমির নথি পাওয়া যাবে। কিছুই মেলেনি, নিটফল শূন্য।” যদিও দলের পাশে না থাকা নিয়ে কিছুটা অভিমানী বিধায়ক। তিনি বলছেন কনসার্ট ভোটে তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আর সেই কারণেই দলের তাঁকে প্রয়োজন বলেই মনে করছেন তাপস।

 

Related articles

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...