Tuesday, June 23, 2026

কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটে কোটি কোটি টাকা আয় গুগল CEO-র! অঙ্ক জানলে চমকে উঠবেন

Date:

Share post:

কোভিড অতিমারির জেরে বিগত কয়েক বছর ধরেই গোটা বিশ্বে চাকরির বাজারে চলছে মন্দা। আর এই সময় সংস্থার খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে বিশ্বখ্যাত টেক জায়ান্ট তথা গুগলের (Google) মূল সংস্থা অ্যালফাবেট (Alphabet) সহ একাধিক সংস্থা। তবে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটলেও ভারতীয় মুদ্রায় প্রায় ১৮৫৪ কোটি ক্ষতিপূরণ বাবদ উপার্জন করলেন সংস্থার সিইও (CEO) সুন্দর পিচাই (Sundar Pichai)। সম্প্রতি একটি তথ্য প্রকাশ্যে এসেছে। আর যা থেকে এই বিষয়টি জানা গিয়েছে। তবে জানা গিয়েছে পিচাই ক্ষতিপূরণ বাবদ যে টাকা উপার্জন করেছেন তা অ্যালফাবেট-র কর্মীদের আয়ের ৮০০ গুণ।

উল্লেখ্য, চলতি বছরের প্রথম থেকেই দফায় দফায় কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে এই সংস্থা। এমন পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ-আন্দোলনের পথেও হাঁটতে দেখা গিয়েছে ছাঁটাই হওয়া কর্মীদের। চলতি বছরের শুরুতেই জানুয়ারিতে প্রায় ১২ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করে গুগলের মূল সংস্থা অ্যালফাবেট। পাশাপাশি বিশ্বজুড়ে মোট কর্মীর ৬ শতাংশ কমানো হবে বলেও ঘোষণা করা হয়। তবে যেখানে দফায় দফায় কর্মীদের কাজ থেকে ছাঁটাই করা হচ্ছে, বেতন নিয়ে চরম অনিশ্চয়তা, কর্মীদের মধ্যে উদ্বেগ সেখানে সিইও-র এই বাড়তি আয়ে মাথায় হাত অনেকেরই।

তবে পিচাই এবং অ্যালফাবেটের কর্মীদের মধ্যে আয়ের এই বৈষম্য রীতিমতো উদ্বেগ বাড়িয়েছে। মূলত, প্রযুক্তি খাতে বড়সড় ধস নামার আশঙ্কা থেকেই এই ছাঁটাই পর্ব শুরু হয়েছে। টেক সাইটগুলির মতে, মন্দার পাশাপাশি আরও কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ করতে চাইছে কোম্পানিগুলি। এদিকে কর্মী ছাঁটাইয়ের বিষয়ে সুন্দর পিচাই বলেছিলেন, আমাদের কোম্পানির লক্ষ্যের দিকে নজর দিতে হবে। আগামী দিনে যে বিপুল পরিমাণ সুযোগ আমাদের সামনে আসছে, আমি সেই বিষয়ে আত্মবিশ্বাসী।

 

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...