Wednesday, March 18, 2026

এবারই কি শেষ আইপিএল ধোনির? বড় ইঙ্গিত দিলেন মাহি নিজেই

Date:

Share post:

শুক্রবার আইপিএল-এর ম‍্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পায় চেন্নাই সুপার কিংস। সৌজন্যে কনওয়ের দুরন্ত ইনিংস। ৭৭ রানে অপরাজিত তিনি। বল হাতেও দুরন্ত পারফরম্যান্স রবীন্দ্র জাদেজার। ঘরের মাঠে এই জয় পেয়ে উচ্ছ্বসিত সিএসকে। উচ্ছ্বসিত দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও। তবে ম‍্যাচের পর বড় ইঙ্গিত দিলেন ক‍্যাপ্টেন কুল।

এ বারই কি শেষ আইপিএল। এবারের পরে কি আর চেন্নাই সুপার কিংসের হলুদ জার্সিতে দেখা যাবে না মহেন্দ্র সিংহ ধোনিকে? এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চেন্নাই সমর্থকদের মনে। আর এই নিয়ে এক বড়সড় ইঙ্গিত দিলেন ধোনি। ম‍্যাচ শেষে চিপকের দর্শকদের প্রতি নিজের ভালোবাসা জানিয়ে ধোনি বলেন, “কেরিয়ারের এই শেষ পর্যায়ে, গুরুত্বপূর্ণ হল উপভোগ করা। তাই আর যে কটা দিন খেলব, উপভোগ করতে চাই। মাঠে নেমে জেতা-হারার থেকে বেশি উপভোগ করার দিকে নজর থাকে আমার। খুবই ভালো লাগে এখানে খেলতে পেরে। চিপকের দর্শক অনেক ভালোবাসা ও স্নেহ দিয়ে এসেছে। এরা সব সময় অপেক্ষা করে আমায় শোনার জন্য।”

সমর্থকদের প্রতি ভালোবাসার জানিয়ে তিনি আরও বলেন,” দু’বছর পরে আবার চেন্নাইয়ে খেলার সুযোগ পেলাম। গ্যালারি পুরো ভর্তি হয়ে যাচ্ছে। খুব ভাল লাগছে। দর্শকরা আমাদের ভালবাসা দিচ্ছেন। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরেও আমাদের কথা শোনার জন্য তাঁরা থাকছেন। তাঁদের অনেক ধন্যবাদ।”

এদিকে এই ম্যাচে রেকর্ড গড়েন ধোনি। মার্করামের ক্যাচ ধরে বড়সড় রেকর্ড গড়েন তিনি। কুইন্টন ডি ককের গড়া সর্বাধিক টি-২০ ক্যাচ ধরার রেকর্ড ছাপিয়েছেন মাহি, বর্তমানে ২০৮টি ক্যাচ ধরেছেন তিনি।

আরও পড়ুন:এশিয়ান গেমসে দল পাঠাচ্ছে না ভারতীয় ক্রিকেট বোর্ড

 

 

spot_img

Related articles

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...

তালিকা প্রকাশ হতেই রাজ্যজুড়ে শুরু দেওয়াল লিখন, মুখ্যমন্ত্রীর কেন্দ্র থেকে জেলায় প্রচারে তৃণমূল

প্রার্থীতালিকা ঘোষণার পরেই ঘাসফুল শিবিরের উৎসাহ এখন তুঙ্গে। প্রার্থী হতে পারেন এমন আঁচ পেয়ে অনেক জায়গায় আগেই দেওয়াল...

হুকো সাজানোর জন্য লোক নিয়োগ! ধোনির অজানা কীর্তি ফাঁস সিএসকে সতীর্থের

মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) হুকো প্রীতি অনেকেরই জানা। ভারতীয় ক্রিকেটে হুঁকোপ্রীতির জন্য ধোনি কিন্তু বেশ পরিচিত। এই...