Friday, April 3, 2026

‘মানসিক ভাবে অ.সুস্থ’ মুকুল হারাতে পারেন বিধায়ক পদ? কী জানালেন স্পিকার বিমান

Date:

Share post:

মুকুল রায় ও তাঁর রাজধানী যাত্রা নিয়ে গত কয়েকদিন ধরে বহু চর্চা রাজ্য রাজনীতিতে। তাঁর মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ মুকুল-পুত্র শুভ্রাংশ রায় (Shubhranshu Ray)। এই পরিস্থিতিতে কি কৃষ্ণনগর উত্তরের বিধায়কের পদ খারিজ হতে পারে? কারণ নিয়ম অনুযায়ী, বিধায়ক পদে থাকতে পারেন না ‘মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তি। এর উত্তরে শনিবার, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) জানান, অভিযোগ পেলেই এ বিষয়ে ব্যবস্থা নেবেন তিনি।

বাড়ি কিছু না জানিয়েই না কি দুই সহায়কের মাধ্যমে দিল্লি গিয়েছেন মুকুল রায় (Mukul Ray)। তাঁর পুত্র শুভ্রাংশু থানায় প্রথমে ‘নিখোঁজ’ এবং পরে ‘অপহরণ’-এর অভিযোগ দায়ের করেন। দাবি করেন, তাঁর বাবা মানসিক ভাবে সুস্থ নন। “মুকুল রায় মানসিক ভাবে সুস্থ নন। এখানে টাকার খেলা হয়েছে।“ শুভ্রাংশুর কথায় “উনি ভালো করে হাঁটতে পারেন না। অস্ত্রোপচারের আগে পর্যন্ত তাঁকে ডায়াপার পরিয়ে রাখতে হত।“

এদিকে, দিল্লি পৌঁছে মুকুল পাল্টা অভিযোগ করেন, পরিবারের লোক তাঁকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করার চেষ্টা করছে। তিনি বলেন, মাঝে শরীর খারাপ হয়েছিল। এখন ঠিক আছে। বাড়ির লোক তাঁকে পাগল প্রমাণের জন্য মরিয়া হয়ে ওঠাতেই তিনি কাউকে না জানিয়েই দিল্লিতে চলে এসেছেন বলেও দাবি করেন কৃষ্ণনগরের বিধায়ক। কিন্তু কেউ মানসিকভাবে অসুস্থ হলে কি বিধায়ক থাকতে পারেন? এর জবাবে বিমান বন্দ্যোপাধ্যায় জানান, নির্দিষ্ট ভাবে অভিযোগ পেলে বিধায়ক মুকুল রায়ের মানসিক সুস্থতা বিষয়ে জানতে উদ্যোগ নেবেন তিনি। কোনও বিধায়কের বিরুদ্ধে যদি মানসিক ভারসাম্যহীনতার অভিযোগ ওঠে, তবে সেটা মেডিক্যাল বোর্ডের কাছে পাঠাতে হবে। সেই বোর্ড যে রিপোর্ট দেবে, তাতে স্পিকার তাঁর বিধায়ক পদ খারিজের জন্য নিয়মানুযায়ী পদক্ষেপ করবেন।

তবে, একই সঙ্গে স্পিকার জানান, তাঁর কাছে নিয়ম মেনে অভিযোগ জমা পড়লে তবেই তিনি ব্যবস্থা নেওয়ার কথা ভাববেন। না হলে কোথায় কে কী বলছে তা নিয়ে তিনি কোনও পদক্ষেপ করবেন না।

তবে, মুকুল রায়ের মানসিক সুস্থতার বিষয়ে একমত তৃণমূল-বিজেপি। দুজনেরই মত, মুকুল মানসিকভাবে সুস্থ নন। তাঁর পুত্রের কথা থেকেই স্পষ্ট। এক্ষেত্রে আইন মেনে পদক্ষেপ করা উচিত। কারণ, কৃষ্ণনগরের মানুষ এর কারণে পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তবে, সিপিএমের মত, মুকুলের মানসিক স্বাস্থ্যের বিষয়ে কোনও কিছুই প্রমাণ হয়নি। সেক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী পদক্ষেপ চাইছে বামেরা।

 

 

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...