Saturday, March 28, 2026

সল্টলেকে সরকারি বাসের বে.পরোয়া গতির ব.লি রিক্সাচালক, আ.হত অনেকে

Date:

Share post:

ফের বেপরোয়া গতির বলি শহরে। শনিবার, সল্টলেকের (Saltlake) জিসি আইল্যান্ডের কাছে সরকারি বাসের নিয়ন্ত্রণহীন গতির ফলে মৃত্যু হল এক রিক্সা চালকের। আহত বেশ কয়েকজন। তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পলাতক বাস (Bus) চালক।

প্রত্যক্ষদর্শীদের সূত্র অনুয়ায়ী, এদিন বেলা বারোটা নাগাদ ইএম বাইপাস (EM Bypass) থেকে সল্টলেকে দিকে ঢুকছিল এস ৯ রুটের একটি সরকারি বাস। অভিযোগ, সিগন্যাল না মেনেই তীব্র গতিতে সল্টলেকে ঢোকেন চালক। জিসি আইল্যান্ডের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখে দুটি রিক্সায় ধাক্কা মারে বাসটি। গতি এতই বেশি ছিল যে এর পরে রাস্তার ডিভাইডারে উঠে গিয়ে একটি গাছ ও পরে পাঁচিলে ধাক্কা মারে বাসটি। উদ্ধারে পৌঁছন স্থানীয়রা। বিধাননগর দক্ষিণ থানার পুলিশ গিয়ে আহত ২ রিক্সাচালক-সহ বাকিদের বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানেই এক রিক্সাচালককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। বাসের বেশ কয়েকজন যাত্রীও আহত হয়েছেন।

মৃত রিক্সা চালকের নাম বৃন্দাবন প্রধান৷ তিনি মুর্শিদাবাদের বাসিন্দা। পরিবারকে নিয়ে কেষ্টপুরে ঘর ভাড়া করে থাকতেন। দুর্ঘটনার পর থেকেই পলাতক বাস চালক। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। সরকারি বাস ট্রাফিক সিগনাল (Traffic Signal) মানে না, তীব্র গতিতে বাস চলে বলে অভিযোগ করেছেন সল্টলেকের বাসিন্দা।

আরও পড়ুন:কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটে কোটি কোটি টাকা আয় গুগল CEO-র! অঙ্ক জানলে চমকে উঠবেন

 

Related articles

তৃণমূলের অভিযোগ! চাপে পড়ে বিজেপি নেত্রীর স্বামীকে পুলিশ পর্যবেক্ষক থেকে সরাল কমিশন, বদল আরও ৫ জন

মালদহে পুলিশ পর্যবেক্ষক হিসাবে বিহারের বিজেপি (BJP) নেত্রীর স্বামীকে নিয়োগ করা হয়েছিল। এই নিয়ে কমিশনে অভিযোগ জানিয়েছিল শাসকদল...

বিজেপি করেছে: রঘুনাথগঞ্জের অশান্তিতে সরাসরি আক্রমণ মমতার

শান্তিপূর্ণ রামনবমী পালন ভেস্তে দেওয়ার বহু চক্রান্ত বিভিন্নভাবে রাজ্যে হয়েছে। তবে মুর্শিদাবাদে স্পষ্ট হয়ে গিয়েছে কীভাবে চক্রান্ত করে...

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...