Friday, June 19, 2026

আতিককে ‘শহিদের’ সম্মান আল কায়েদার, প্রতিশোধ নিতে হামলার হুঁশিয়ারি

Date:

Share post:

পুলিশি ঘেরাটোপে গ্যাংস্টার আতিক আহমেদ(Atik Ahmed) ও তার ভাই আশরফ আহমেদের(Ashraf Ahmed) খুনের ঘটনায় উত্তরপ্রদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিকে গ্যাংস্টার আতিকের মৃত্যুকে মোটেই ভালো চোখে দেখছে না জঙ্গি সংগঠন আল কায়েদা(Al Qaeda)। এই খুনের বদলা নিতে ভারতে হামলার হুঁশিয়ারি দিল তারা। পাশাপাশি আতিককে ‘শহিদের সম্মান’ দিয়েছে এই জঙ্গি সংগঠন(Terror Organisition)। এর জেরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি জঙ্গি যোগ ছিল ওই গ্যাংস্টার ভাইয়ের?

ইদ উপলক্ষ্যে আল কায়েদার প্রচার শাখা আস- সাহাবে এদিন সাতপাতার এক বিবৃতি প্রকাশ করেছে জঙ্গি সংগঠন। সেখানেই আল কায়েদা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের তরফে হুমকি দিয়ে বলা হয়েছে, আমাদের মুসলমান ভাইকে খুনের প্রতিশোধে নরসংহার হবে ভারতে। ওই বিবৃতিতে বিহারের প্রসঙ্গ তুলে বলা হয়েছে, বিহার ও কাশ্মীরে আমাদের মুসলিম ভাইদের টার্গেট করা হচ্ছে। ভারতের পাশাপাশি আল কায়েদার তরফে প্রতিবেশী পাকিস্তান, চিন বাংলাদেশ, সৌদি, ইয়েমেন ও আমেরিকাতেও জঙ্গি হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে। বাংলাদেশ প্রসঙ্গে জানানো হয়েছে, এখানে ফের হিন্দুদের প্রভাব বাড়ানোর চেষ্টা চালানো হচ্ছে।

অবশ্য আলকায়েদার এহেন হুঁশিয়ারি এই প্রথমবার নয়, এর আগেও ভারতে একাধিকবার আত্মঘাতী জঙ্গি হামলার হুঁশিয়ারি দিয়েছে এই জঙ্গি সংগঠন। মহম্মদকে টিপ্পনীর ঘটনার পর ভারতের দিল্লি, মুম্বই, গুজরাট ও উত্তরপ্রদেশে হামলার হুঁশিয়ারি দিয়েছিল আল কায়েদা।

Related articles

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানো হয়েছে? বাস্তব জানালেন শুভেন্দু

প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা কমানোর যে কথা বলা হচ্ছে, তা ঠিক নয়। এ ক্ষেত্রে পছন্দের ব্যক্তিদের রাখার কথা বলা...

মমতার উপহার ফেরাতে কালীঘাটে কাকলিপুত্র বৈদ্যনাথ! তারপর কী হল? 

দিন কয়েক আগেই সোশাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সমস্ত উপহার ফিরিয়ে দেবেন। সেই কথামতোই উপহারের সামগ্রী...

জল জীবন মিশনে গতি, ‘শুধু পাইপ বসালেই হবে না’! জেলাশাসকদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে আরও গতি আনতে এ বার সরাসরি ময়দানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নবান্নে কেন্দ্রীয়...

দাবি ৬৫-র, কিন্তু বিধানসভায় হাজির ৫৮! ‘ম্যাজিক নম্বর’ নিয়ে সংশয় ঋতব্রত শিবিরের

বিধানসভার বাইরে ৬৫ জন বিধায়কের সমর্থনের দাবি। আদালতে সংখ্যাগরিষ্ঠতার যুক্তি। স্পিকারের স্বীকৃতি পাওয়ার পর নিজেদের ‘আসল তৃণমূল’ বলেও...