Saturday, April 4, 2026

সম্প্রীতির বার্তা: ইদের দিনেই মু.সলিমদের হাতে দুর্গা প্রতিমার বায়না!

Date:

Share post:

মুসলিম ধর্মাবলম্বী মানুষদের কাছে ইদ (Eid) খুশির উৎসব। আর হিন্দু ধর্মের মানুষের কাছে দুর্গাপুজো (Durga puja) মহোৎসব। শনিবার যখন গোটা দেশ জুড়ে ইদ উদযাপন হচ্ছে তখন অনন্য সম্প্রীতির নজির গড়ল বাংলা (West Bengal)। মুসলিমদের হাতে দুর্গা প্রতিমার বায়না করে কলকাতার খিদিরপুর সর্বজনীন দুর্গোৎসব (Khidirpur Sarbojonin Durgotsav) প্রমাণ করে দিল, ধর্ম যার যার কিন্তু উৎসব সবার।

হাতে আর মাত্র ছ মাস, তারপরই কলকাতা (Kolkata) তথা বাংলার বুকে উজ্জ্বল হয়ে উঠবে দুর্গাপুজোর আনন্দ। ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ তকমা পাওয়া কলকাতা দুর্গাপুজোর বিশেষত্বই আলাদা। এই মহোৎসবে জাতি ধর্মের কোনও ভেদাভেদ থাকেনা। শনিবার ইদের দিনে যেন সেই কথাই আবার প্রমাণিত হল। খিদিরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির ক্লাব সেক্রেটারি অভিজিৎ দাস জানান এক টুকরো ভারতবর্ষের ছবি আজ তাঁদের দুর্গাপুজো কমিটি তুলে ধরল বিশ্বের কাছে। ইদের রীতিতে মায়ের গীতি – এই ভাবনা থেকেই কলকাতার খিদিরপুরে এই অভিনব উদ্যোগ নিলেন পুজো কমিটির সদস্যরা। বায়না করার পর একে অপরের সঙ্গে কোলাকুলি করা এবং মিষ্টি বিতরণের মধ্যে একদিকে যেমন ইদের আনন্দ ফুটে উঠলো অন্যদিকে দুর্গাপুজোর আগমনী বার্তা ধ্বনিত হল। বাংলা তথা বিশ্ব কলকাতার বুকে সম্প্রীতির অনন্য নিদর্শন দেখলো খিদিরপুর সর্বজনীন দুর্গোৎসব কমিটির হাত ধরে।


 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...